মাস খানেক আগে মাদুরাইয়ে অনুষ্ঠিত থালাপতি বিজয়ের রাজনৈতিক দল তামিলাগা ভেট্ট্রি কাজাগাম (টিভিকে)-এর মহাসমাবেশ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে তুলোধোনা করে রাজনীতির মাঠেও নায়ক বনে গিয়েছিলেন তিনি। আর এবারের জনসভায় ৪১ জনের প্রাণহানিতে রীতিমতো খলনায়ক। এ হতাহতের ঘটনায় একাধিক মামলা তার দলের নেতা কর্মীদের বিরুদ্ধে। যা মোটেও ভালোভাবে নিচ্ছেন না বিজয়।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) এক ভিডিও বার্তায় তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম. কে. স্ট্যালিনকে উদ্দেশ্য করে বিজয় বলেন, ‘আমার দলের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। স্ট্যালিন স্যার, তাদের ছুঁবেন না, তাদের কিছু করবেন না। যদি প্রতিশোধ নিতেই চান, আমার ওপর নিন। আমি আমার বাড়ি বা অফিসেই থাকব।’

এরপর তিনি বলেন, ‘এ ঘটনা আমার জন্য অত্যন্ত বেদনাদায়ক একসাথে দুঃখের। অনেকে প্রশ্ন করছেন কেন আমি কারুরে যায়নি। সেটা কেবল ভালোবাসার কারণেই। এখন থেকে মানুষের নিরাপত্তাই হবে আমার প্রথম অগ্রাধিকার। আমরা সব সময় নিরাপদ ভেন্যুর জন্য অনুরোধ করি। কিন্তু যা হওয়ার ছিল না, সেটাই হয়ে গেল। আমিও তো মানুষ, তাই না?’
বিজয় ষড়যন্ত্রের ইঙ্গিত দিয়ে বলেন, ‘মানুষ সব জানে, সব দেখছে। আমার রাজনৈতিক যাত্রা আরও শক্তিশালীভাবে এগিয়ে চলবে।’
বিজ্ঞাপন
এর আগে গত ২৮ সেপ্টেম্বর পদদলিত হওয়ার ঘটনায় থালাপাতি বিজয় ও এবং তার রাজনৈতিক দল তামিলাগা ভেটরি কাজাগামের (টিভিকে) সাধারণ সম্পাদক এন আনন্দসহ চারজনের বিরুদ্ধে মামলা করেছে তামিলনাড়ু পুলিশ। তাদের বিরুদ্ধে অভিযোগ, টিভিকে পুলিশের দেওয়া শর্ত ভঙ্গ করেছে এবং তারা কোনো নিয়মের তোয়াক্কা করেনি।

পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তার ভাষ্য, ‘টিভিকে প্রথমে ১০,০০০ লোকের সমাবেশের অনুমতি চেয়েছিল, কিন্তু প্রকৃত ভিড় দ্বিগুণেরও বেশি ছিল।’
এদিকে এ ঘটনার পর এক বিবৃতিতে বিজয় জানিয়েছেন, এ দুঘর্টনায় প্রত্যেক নিহত পরিবারের জন্য ২০ লাখ রুপি (বাংলাদেশি মুদ্রায় ২৭ লাখ টাকার বেশি) এবং আহত ব্যক্তিদের জন্য ২ লাখ রুপি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি
ইএইচ/




