বুধবার, ৭ অক্টোবর, ২০২৬, ঢাকা

সেরা অভিনেতার পুরস্কার গ্রহণ করলেন শাহরুখ খান

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৪১ এএম

শেয়ার করুন:

সেরা অভিনেতার পুরস্কার গ্রহণ করলেন শাহরুখ খান
রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু-শাহরুখ খান

বলিউড বাদশা শাহরুখ খানের ৩৩ বছরের অভিনয় ক্যারিয়ার। তিন দশক ধরে বলিউডে রাজ করছেন তিনি। বিশ্বজুড়ে অগণিত পুরস্কার ও সম্মাননায় ভূষিত হলেও জাতীয় চলচ্চিত্র পুরস্কার ছিল অধরা। অবশেষে ২০২৫ সালে সেটাও হাত তুলে নিলেন শাহরুখ। 

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দিল্লির বিজ্ঞানভবনে ৭১তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারের মঞ্চে সেরা অভিনেতা হিসেবে কিং খানের হাতে পুরস্কার তুলে দিলেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। এ সময় শাহরুখের পরনে ছিল আদ্যোপান্ত কালো বন্ধ-গলা শেরওয়ানি। চোখে রোদচশমা। 

image

শাহরুখের এই প্রাপ্তিতে উচ্ছ্বসিত স্ত্রী গৌরী খান। সোশ্যাল মিডিয়া ইনস্টাগ্রামে এক পোস্টে স্বামীকে শুভেচ্ছা জানিয়েছেন তিনি। গৌরী লেখেন,‘কি অসাধারণ যাত্রা ছিল তোমার (শাহরুখ খান)। জাতীয় পুরস্কার জয়ের জন্য অভিনন্দন।’  

এদিকে পুরস্কার গ্রহণ করার জন্য শাহরুখকে মঞ্চে ডাকার সময় তাকে ‘কিং অব আর্টস’ বলে সম্বোধন করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব সঞ্জয় জাজু।

-98cff2a2e9ea8dcbb781466570213873.jpg?jadewits

পরিচয়মূলক বক্তব্যে শাহরুখকে নিয়ে জাজু বলেন, “যার হাসি সীমান্ত পেরিয়ে যায়, যার সংলাপ আমাদের যৌথ ভাষার অংশ হয়ে গেছে, তিনি আজ তার প্রথম জাতীয় পুরস্কার পেলেন। দিল্লির থিয়েটার থেকে বিশ্ব তারকা হয়ে ওঠার পথটাই নিজেই এক গল্প। ম্যায় কৌন হুঁ, ক্যা হুঁ, বা সির্ফ জওয়ান হুঁ- এর উত্তর একটাই, তিনি শুধু জাতীয় পুরস্কার জয়ী নন, তিনি ‘কিং অব আর্টস’।” 

এর আগে আগস্টেই চলতি বছরের জাতীয় পুরস্কার জয়ীদের তালিকা প্রকাশ্যে এসেছিল। সেরা অভিনেতা হিসেবে ‘টুয়েলভথ ফেল’-এর জন্য যৌথভাবে পুরস্কৃত হলেন বিক্রান্ত ম্যাসিও। ‘মিসেস চ্যাটার্জি ভার্সাস নরওয়ে’ ছবির জন্য জাতীয় পুরস্কার পেলেন রানি মুখার্জি। 

ইএইচ/ 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর