শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬, ঢাকা

দেহ ব্যবসায় জড়ান ‘আশিকি ২’ ছবির লেখিকা, কতটুকু জানেন ...

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৬ জুলাই ২০২৫, ০৩:৪৮ পিএম

শেয়ার করুন:

দেহব্যবসার সঙ্গে জড়িয়ে পড়েন ‘আশিকি ২' ছবির লেখিকা, কতটুকু জানেন…

বলিউড অসংখ্যা অভিনেতা তারকা খ্যাতি অর্জন করেছেন তাঁর হাত ধরে। চলচ্চিত্রের জন্য লেখা গল্প দর্শকদের কখনও হাসিয়েছে, কখনও কাঁদিয়েছে। তবে তাঁর নিজের জীবনের গল্প চলচ্চিত্রের চেয়ে কম নাটকীয় ছিল না। জীবনের প্রয়োজনে বারে ডান্স করেছেন। প্রতিরাতে ডান্স করে যা উপর্জন করতেন তা দিয়েই সংসার চালাতেন তিনি। সময়ের আঘাত তাঁকে দেহব্যবসার দিকে ঠেলে দেয়। বলছি বলিউড সিনেমা ‘উও লমহে’, ‘মার্ডার ২’, ‘জন্নত ২’, ‘আশিকি ২’-এর মতো সুপারহিট সব ছবির চিত্রনাট্যকার শাগুফতা রফিকের কথা।

জীবনের শুরুটা হয় নাটকীয়তা দিয়ে। শাগুফতাকে কলকাতার এক ধনী ব্যবসায়ী দত্তক নিয়েছিলেন। গল্পকারের বয়স যখন ১১ বছর তখন ব্যবসায়ী পিতার মৃত্যু হয়। তখন থেকে জীবনের সংগ্রাম শুরু। 

১১ বছর থেকেই মাকে সাহায্য করার জন্য প্রাইভেট পার্টিতে নাচতে শুরু করেন। সেই সময়ে শাগুফতা প্রতি রাতে ৭০০ রুপি আয় করতেন। অনেক সময় গোটা মাস মাত্র ৫০০ রুপি উপর্জন হতো।  

Shagufta-Rafique-Hooker-2025-07-1f9116a0f03dddab5ce8b1cd0e473c73

কাতার ভিত্তিক সংবাদমাধ্যম ‘আল জাজিরা’-র কাছে পুরোনো দিনের কথা বলতে গিয়ে শাগুফতা রফিক বলেন, ‘অনেক আগেই আমি বুঝতে পেরেছিলাম যে নারীরা কতটা অনিরাপদ। টাকাই নির্ধারণ করে কে সম্মানের যোগ্য আর কে নয়।’ 


বিজ্ঞাপন


শাগুফতার বয়স যখন ১৭ তখন তিনি একজন ধনী ব্যক্তির সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন। ওই সময়টা নিজের জীবনের সবচেয়ে খারাপ সময় বলে মনে করেন তিনি। স্থিতিশীল জীবনের খোঁজে বাধ্য হয়ে ওই ব্যক্তির সঙ্গে সম্পর্কে থেকে যান। যখন ওই ব্যক্তি তাঁদের সম্পর্কে ভেঙে চলে যান, তখন শাগুফতাকে পতিতাবৃত্তিতে ঠেলে দেওয়া হয়। 

সম্পর্ক বিচ্ছেদের পর জীবিকা নির্বাহের জন্য তাঁকে আবারও বার ডান্সারের কাজ নিতে হয়। জীবনের সংগ্রামের বর্ণনা দিতে গিয়ে সংবাদমাধ্যম আল-জাজিরাকে তিনি বলেন, ‘এটা একটা দুষ্টচক্র ছিল। এর থেকে বেরিয়ে আসা সহজ ছিল না, আমি পতিতাবৃত্তিতে আটকে পড়েছিলাম। এর থেকে বেরিয়ে আসার জন্য আমি বার ডান্সার হয়েছিলাম। তারপর আমি মুম্বাই থেকে দুবাই পালিয়ে যাই।’ 

shagufta-rafiq-6c28e453-ab29-485f-876b-1e67cc87a1f-resize-750

শাগুফতা করিম জীবনের বহু ঘাত প্রতিঘাত পার করেছেন। তবুও গল্প লেখার প্রতি তাঁর আগ্রহ কমেনি। সিনেমা নিয়ে আনুষ্ঠানিক প্রশিক্ষণ না থাকায় ক্যারিয়ারের প্রথমদিকে অনেক প্রোডাকশন হাউজ এবং টিভি শো তাঁকে প্রত্যাখ্যান করেছিল। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘লেখক হিসেবে কাজ চাইতে আমি প্রোডাকশন হাউস এবং টিভি শোতে গিয়েছিলাম। কিন্তু কেউ আগ্রহ দেখাচ্ছিল না। কারণ, আমার কোনো অভিজ্ঞতা ছিল না।’ 

71378549

মহেশ ভাটের প্রযোজনা সংস্থা 'বিশেষ ফিল্ম স'-এ যোগদানের পর শাগুফতার জীবন বদলে যায়। এ প্রযোজনা সংস্থার ব্যানারে অনেক সুপারহিট ছবির স্ক্রিপ্ট লেখেন তিনি। সময়ের সঙ্গে সঙ্গে তাঁর জনপ্রিয়তা বৃদ্ধি পায়। বর্তমানে তিনি চলচ্চিত্র জগতের অন্যতম পরিচিত মুখ। ইমরান হাশমি এবং আদিত্য রায় কাপুরকে তারকাও বানিয়েছে তাঁর লেখা গল্প।
  
ইএইচ/ 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর