শনিবার, ১৩ জুন, ২০২৬, ঢাকা

প্রাক্তন স্বামীর মৃত্যুর দুই সপ্তাহ পর মুখ খুললেন কারিশমা

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৭ জুন ২০২৫, ০৯:৩৭ এএম

শেয়ার করুন:

প্রাক্তান স্বামীর মৃত্যুর দুই সপ্তাহ পর মুখ খুললেন কারিশমা

গত ১২ জুন ইংল্যান্ডে এক পলো ম্যাচ চলাকালে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান বলিউড অভিনেত্রী কারিশমার কাপুরের স্বামী সঞ্জয় কাপুর। ইংল্যান্ডে মৃত্যু হলেও শেষকৃত্য অনুষ্ঠিত হয় দিল্লিতে। শেষকৃত্যে অংশ নিয়েছিলেন কাপুর পরিবারের অনেকেই। দেখা গিয়েছিল কারিশমাকেও। তবে প্রাক্তন স্বামীকে নিয়ে কোনো মন্তব্য করেননি।

সঞ্জয়ের মৃত্যুর ১৪ দিন পর কিছুটা নিরবতা ভাঙলেন অভিনেত্রী। করিশমা কাপুর তার ৫১তম জন্মদিনে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি বার্তায় সকল ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। প্রাক্তন স্বামী মারা যাওয়ার পর এই প্রথম কোনো বার্তা দিলেন করিশমা।

Karishma_20250615_122429849

গত বৃহস্পতিবার (২৬ জুন) অভিনেত্রী তার পোস্টে লেখেন, ‘আপনাদের সকলের ভালোবাসা ও সহানুভূতির জন্য ধন্যবাদ।’ সঙ্গে ছিল একটি লাল হৃদয়ের ইমোজি এবং হাতজোড়ার চিহ্ন। কারিশমা ১৯৭৪ সালের ২৫ জুন কাপুর পরিবারে জন্মগ্রহণ করেন। 

এদিকে বড় বোনের জন্মদিনে কারিনা কাপুর এক অবেগঘন পোস্ট দিয়েছেন। তিনি লিখেছেন, ‘তোমার মতো সেরা বোনের জন্য জন্মদিনের শুভেচ্ছা। এই বছরটা আমাদের জন্য কঠিন ছিল। তবে কঠিন সময় বেশিদিন দীর্ঘ হয় না তবে তোমার মতো বোনেরা বহুকাল থেকে যায়। আমার বোন, আমার মা, আমার সবচেয়ে ভালো বন্ধু, শুভ জন্মদিন। 


বিজ্ঞাপন


সঞ্জয় কাপুরের মৃত্যুর পর তার ব্যবসায়িক সহযোগী সুহেল শেঠ জানিয়েছিল, পোলো ম্যাচ চলাকালে এক মৌমাছি গিলে ফেলেন সঞ্জয়। পরে হার্ট অ্যাটাকে তার মৃত্যু হয়। 

সঞ্জয় কাপুর ও করিশমা কাপুরের বিয়ে হয় ২০০৩ সালে । তাদের দুটি সন্তান রয়েছে সামায়রা ও কিয়ান। ২০১৪ সালে তারা পারস্পরিক সমঝোতায় ডিভোর্সের আবেদন করেন এবং ২০১৬ সালে বিবাহবিচ্ছেদ চূড়ান্ত হয়। 

ইএইচ/

 

 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর