শুক্রবার, ১ মে, ২০২৬, ঢাকা

ঈদে কারাগারে বন্দিদের গান শোনালেন নোবেল

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৮ জুন ২০২৫, ১০:৩৫ এএম

শেয়ার করুন:

ঈদে কারাগারে বন্দিদের গান শোনালেন নোবেল

শ্রোতাদের হৃদয়ে জায়গা করে নেওয়া কণ্ঠশিল্পী মাইনুল আহসান নোবেল এখন তুমুল বিতর্কিত কেউ একজন ব্যক্তি। 

গানের মঞ্চ নয়, এখন এই শিল্পীর স্থান কারাগারে। তবে সেখানেও নিজের স্থান খুঁজে নেওয়ার সুযোগ পেয়েছেন। 


বিজ্ঞাপন


ঈদের দিন এক বিশেষ সাংস্কৃতিক আয়োজনে কারাবন্দি অবস্থায় সব বন্দিদের গান শোনালেন নোবেল, সঙ্গে এক ভিন্নরকম ঈদ উপভোগ করলেন কেরানীগঞ্জে অবস্থিত ঢাকা কেন্দ্রীয় কারাগারের বন্দিরা।

শনিবার বিকেল তিনটের দিকে কারা কর্তৃপক্ষের আয়োজনে বন্দিশালার মাঠে আয়োজিত হয় এই বিশেষ অনুষ্ঠান। 

মঞ্চে উঠে গেয়েছেন নগর বাউল জেমস ও আইয়ুব বাচ্চুর গান গাইলেন নোবেল। সেই তালিকায় ছিল- ‘ভিগি ভিগি’, ‘সেই তুমি কেন এত অচেনা হলে’ এর মতো তুমুল জনপ্রিয় সব গান। এছাড়াও নোবেল নিজের একটি গানও পরিবেশন করেন।


বিজ্ঞাপন


noble

নোবেলের কণ্ঠে গাওয়া এসব গান শুনে অন্য বন্দিরাও আবেগ-উচ্ছ্বাসে মেতে ওঠেন। গানে গানে তৈরি হয় এক ভিন্নরকম উৎসবমুখর পরিবেশ। 

ঈদের দিনে জেলের বন্দিদের জন্য গান গেয়ে হয়তো ‘আশা’ দেখিয়েছেন নোবেল। বন্দি মানুষগুলোর জন্যও হয়তো ঈদ হতে পারে আনন্দের। 

তবে, গায়ক নোবেল নিজেকে পরিশুদ্ধ করে ফিরে আসবে গানের জগতে, এমনটাই হয়তো চাইবেন তার ভক্তরা।

সম্প্রতি সামাজিক মাধ্যমে নোবেলের মারধরের একটি ভিডিও ভাইরাল হয়। পরে ভুক্তভোগীর পরিবার তাকে চিনতে পেরে জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ কল করে। 

ভুক্তভোগীর অভিযোগের প্রেক্ষিতে ডেমরা থানায় একটি নারী নির্যাতন মামলা রুজু হয় নোবেলের নামে। এরপর ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও প্রযুক্তির সহায়তায় অভিযুক্ত নোবেলকে গ্রেপ্তার করা হয়।

-এমএমএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর