মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬, ঢাকা

বিপাশা বসুর ভিডিও ভাইরাল

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৫ মে ২০২৫, ১০:৫৬ এএম

শেয়ার করুন:

বিপাশা বসুর ভিডিও ভাইরাল

বলিউড অভিনেত্রী বিপাশা বসু ১৯৯৬ সালে ফোর্ড'স গোদ্‌রেজ সিন্থল সুপারমডেল পুরস্কার জিতেছিলেন। মডেল থেকে অভিনয়ে নাম লেখান। ২০০১ সালে ‘আজনবি’ সিনেমায় অভিনয় দিয়ে বড় পর্দায় অভিষেক হয়। এ সিনেমায় একজন বিবাহিত নারী চরিত্রে অভিনয় করে সিনেমাপ্রেমীদের নজর কেড়েছিলেন। এরপর আর পেছনে ফিরে তাকতে হয়নি। ক্যারিয়ারে দর্শকদের উপহার দিয়েছেন একগুচ্ছ সিনেমা। 

সন্তানের ছবি প্রকাশ করলেন বিপাশা, রাখলেন নাম

তবে অভিনয় জীবনে আলোচনার থেকে বেশি সমালোচিত হয়েছে।  বিপাশা বসুর নাম শোনার পর চোখের সামনে ভেসে ওঠে বোল্ড সিনে এক আবেদনময়ী নায়িকা। বলিউডে তিনি বোল্ড অভিনেত্রী হিসেবে পরিচিত ছিলেন। অভিনেত্রীর টোল পড়া হাসি ও মেদহীন কোমর অনেক পুরুষের রাতের ঘুম উড়িয়েছে। 

Untitled-1-copy-2

মাত্র ১৫ বছরের মাথায় অভিনয়কে বিদায় জানান। এখন সংসার আর সন্তান নিয়েই জীবনের ব্যস্ততা। একসময় ঘুম কেঁড়ে নেওয়া অভিনেত্রী এখন আর আগের মতো মেদহীন নেই। ওজন কমানোর কোনও ইচ্ছেও দেখা যায়নি। সম্প্রতি মেকআপ ছাড়া বিপাশা ধরা পড়েছেন পাপারাজ্জিদের ক্যামেরায়। 

অমিতাভ, বিপাশার জন্য কোটি রুপি লোকসান দিয়েছিলেন রতন টাটা

grggtg

ভাইরাল ওই ভিডিওতে দেখা গেছে বিপাশার ওজন বেশ খানিকটা বেড়েছে। পাপারাজ্জিদের ভিডিও ছড়িয়ে পড়তেই আবারও অভিনেত্রীকে নিয়ে সমালোচনায় মেতেছে নেটাগরিকরা। নীল রঙের টি-শার্ট আর প্যান্ট পরিহিত অবস্থায় বিনা মেকআপ ও ক্যাজুয়াল লুকসে দেখা যায় অভিনেত্রীকে। মুখে ডবল চিন দেখা গেছে, ওজনও বেড়েছে। আগের মতো গ্ল্যামার লুকস আর নেই। বিপাশাকে এই চেহারায় দেখে ট্রোলাররা ট্রোল করতে শুরু করেছেন।  

ইএইচ/

 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর