মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬, ঢাকা

অমিতাভ, বিপাশার জন্য কোটি রুপি লোকসান দিয়েছিলেন রতন টাটা 

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১০ অক্টোবর ২০২৪, ০২:৩৮ পিএম

শেয়ার করুন:

অমিতাভ, বিপাশার জন্য কোটি রুপি লোকসান দিয়েছিলেন রতন টাটা 

ভারতীয় শিল্প-বাণিজ্য খাতের মহারথী ছিলেন রতন টাটা। গাড়ির ব্যবসা দিয়ে নাম করলেও ব্যাবসার প্রায় খাতেই এই ব্যবসায়ীর দাপুটে বিচরণ ছিল। তবে দাপট দেখাতে পারেননি বলিউডে। প্রযোজকের খাতায় নাম লিখিয়েছলেন। কিন্তু অমিতাভ বচ্চন-বিপাশা বসুদের পেছনে কোটি কোটি রুপি লোকসান দিয়ে বিদায় নেন। 

ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে, বিক্রম ভাটের সঙ্গে সহ-প্রযোজনা করেছিলেন রতন টাটা। ছবির নাম ছিল ‘এয়েতবার’।  মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন অমিতাভ বচ্চন, জন আব্রাহাম, বিপাশা বসু। 

১৯৯৬ সালের একটি ইংরেজি থ্রিলার ছবির আদলে তৈরি হয়েছিল এই সিনেমা। গল্পে সম্পর্ক, প্রেমের মিশেল দেখেছিলেন দর্শক। কিন্তু বক্স অফিসে খুব একটা লাভের মুখ দেখেনি। ৯.৫ কোটির বাজেটের এই ছবি থেকে উপার্জন হয়েছিল ৫ কোটি রুপি। 

লোকসান করলেও সিনেমা বোদ্ধাদের প্রশংসা পেয়েছিল ছবিটি। কিন্তু দর্শক টানতে পারেনি। এদিকে রতন টাটাও আর প্রযোজনার নাম নেননি। হয়তো লগ্নিকৃত অর্থ তুলতে ব্যর্থ হয়ে বুঝেছিলেন পথটা সহজ না। সেকারণে আর ওমুখো হননি। 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর