শুক্রবার, ১ মে, ২০২৬, ঢাকা

মারা গেলেন জনপ্রিয় অভিনেতা

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২২ মে ২০২৫, ১০:৫৪ এএম

শেয়ার করুন:

ঘুমের মধ্যে মারা গেলেন জনপ্রিয় অভিনেতা

মার্কিন যুক্তরাষ্ট্রের খ্যাতিমান অভিনেতা জর্জ ওয়েন্ড মারা গেছেন। মঙ্গলবার ২০ মে ভোরে নিজ বাড়িতে ঘুমন্ত অবস্থায় মৃত্যু হয়েছে তার। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে নিশ্চিত করেছে তথ্যটি। 

মৃত্যুকালে জর্জের বয়স হয়েছিল ৭৬ বছর। ব্রিটিশ গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, হলিউড অভিনেতা ও প্রযোজক কেলসি গ্রামার বলেন, ‘আমি মনে করি শোক একটি ব্যক্তিগত বিষয়। জর্জ ওয়েন্ডকে অনেক পছন্দ করতাম আমি। শুধু আমি নয়, লাখো লাখো মানুষের প্রিয় ছিলেন তিনি।’


বিজ্ঞাপন


 

জনপ্রিয় টেলিভিশন শো ‘চিয়ার্স’-এ ‘নর্ম পিটারসন’র চরিত্রে অভিনয় খ্যাতির চুড়ায় পৌঁছে যান। অভিনেতার এক প্রতিনিধি গণমাধ্যমকে জানিয়েছেন, তিনি একজন সদালাপি মানুষ ছিলেন। যারা তাকে চেনেন, তাদের সবার প্রিয় ও বিশ্বস্ত ছিলেন। তাকে আজীবন স্মরণ করব আমরা। 

ক্যারিয়ারে কাজের স্বীকৃতি হিসেবে টানা ছয়টি এমি মনোনয়ন অর্জন করেছিলেন তিনি। ক্যারিয়ারে ‘ড্রিমস্কেপ’, ‘ফরএভার ইয়ং’ ও ‘গুং হো’র মতো জনপ্রিয় কয়েকটি সিনেমায় অভিনয় করতে দেখা গেছে তাকে। কমেডি সিরিজ ‘চলা চিয়ার্সে’ দুর্দান্ত অভিনয়ে নজরে কেড়া দর্শকদের। 


বিজ্ঞাপন


গাইতে গাইতে মারা গেলেন জনপ্রিয় গায়ক

এ অভিনেতা ব্যক্তিজীবনে সহ-অভিনেত্রী বার্নাডেট বার্কেটের সঙ্গে বিয়েবন্ধনে আবদ্ধ ছিলেন। দাম্পত্যজীবনে তিন সন্তান তাদের। 

ইএইচ/

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর