শনিবার, ১ আগস্ট, ২০২৬, ঢাকা

মারা গেলেন জনপ্রিয় অভিনেতা

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০২ মে ২০২৫, ০১:৪৮ পিএম

শেয়ার করুন:

মারা গেলেন জনপ্রিয় অভিনেতা

মারা গেছেন দক্ষিণী চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা বিষ্ণু প্রসাদ। গতকাল বৃহস্পতিবার (১ মে) রাতে ভারতের কেরল রাজ্যের কোচি শহরের একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। 

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, তিনি দীর্ঘদিন ধরে লিভারের অসুস্থতায় ভুগছিলেন তিনি। অভিনেতা লিভার প্রতিস্থাপনের প্রস্তুতি চলছিলেন। এ অবস্থায় গত কয়েকদিন গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন। নিবিড় পরিচর্যায় থাকার পরও স্বাস্থ্যের অবনতি ঘটে।

চিকিৎসার অভাবে মারা গেলেন অভিনেতা

অভিনেতার আকস্মিক মৃত্যুতে সহকর্মী ও ভক্ত-শুভাকাঙ্ক্ষীরা শোক প্রকাশ করেছেন। মৃত্যুকালে দুই মেয়ে অভিরামি ও অনানিকা রেখে গেছেন। 

অভিনেত্রী সীমানা জি নাইর আবেগঘন এক পোস্টে লিখেছেন সাম্প্রতি অভিনেতাকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন। তখন বিষ্ণুর সঙ্গে হাসির ছলে কিছু কৌতুক করেছিলেন। ওই পোস্টে তিনি বলেন, ‘আমি তাকে একবার হাতি বলেছিলাম, সেই কথা শুনে অসুস্থ বিষ্ণু হাসল। এরপর তার স্ত্রী আমাকে বলেছিলেন আমি হাসপাতালে যাওয়ায় সে (বিষ্ণু) খুশি হয়েছিল। ওর মেয়ে বাবাকে বাঁচানোর জন্য লিভার দান করতে চেয়েছিল।’

പ്രിയപ്പെട്ട_വിഷ്ണുച്ചേട്ടാ....._RiP_(1)

অভিনেতা বিষ্ণুর মৃত্যুর খবর নিশ্চিত করে অভিনেতা কিশোর সত্য এক পোস্টে লিখেছেন, ‘খুবই দুঃখজনক খবর... প্রিয় বিষ্ণু প্রসাদ মারা গেছেন। গত কয়েকদিন ধরে অসুস্থতার কারণে চিকিৎসাধীন ছিলেন। প্রার্থনা করছি তার পরিবার এই শোক কাটিয়ে উঠার শক্তি পায়। 

বর্ষীয়ান অভিনেতা প্রবীর মিত্র মারা গেছেন

কয়েক দশকের ক্যারিয়ারে দক্ষিণী এই তারকা ‘প্রসাদ কাশী’, ‘কাই এথুম দুরেথু’, ‘রানওয়ে’, ‘মাম্বাঝাকালাম’, ‘লায়ন’র মতো জনপ্রিয় সিনেমায় অভিনয় করেছেন। টেলিভিশন সিরিজেও অভিনয়ের জন্যেও বেশ  পরিচিত এ অভিনেতা।

ইএইচ/

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর