শুক্রবার, ১ মে, ২০২৬, ঢাকা

বারবার কেন নারীরাই টার্গেট হন, ফারিয়া প্রসঙ্গে সাফা কবিরের প্রশ্ন 

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২০ মে ২০২৫, ১১:৫৪ এএম

শেয়ার করুন:

বারবার কেন নারীরাই টার্গেট হন, ফারিয়া প্রসঙ্গে সাফা কবিরের প্রশ্ন 

বৈষম্যবিরোধী আন্দোলনে রাজধানীর ভাটারা থানার একটি হত্যাচেষ্টা মামলায় গ্রেফতার নুসরাত ফারিয়া জামিন পেয়েছেন। আজ মঙ্গলবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমানেট আদালত শুনানি শেষে এ আদেশ দেন।

ফারিয়ার মুক্তিতে স্বস্তির নিশ্বাস ফেলেছেন শিল্পীরা। তবে অভিনেত্রী সাফা কবির ভাবছেন অন্যভাবে। বিষয়টি লজ্জাজনক মনে করছেন তিনি। পাশাপাশি প্রশ্ন রেখেছেন, বারবার কেন নারীদের টার্গেট করা হয়? 


বিজ্ঞাপন


আজ মঙ্গলবার নিজের ফেসবুকে সাফা লেখেন, ‘এই পরিস্থিতি কখনও এতদূর গড়ানোই উচিত ছিল না। বারবার কেন নারীরাই টার্গেট হন, এটা লজ্জাজনক ও অগ্রহণযোগ্য। কোন পদক্ষেপ নেওয়ার আগে শতবার ভাবা উচিত। আমরা এমন একটি দেশ চাই যেখানে থাকবে শান্তি, সম্মান ও কৃতজ্ঞতা— এবং সবাই নিরাপদে বাঁচতে পারবে।’

এর আগে গতকাল সোমবার (১৯ মে) সকালে তাকে আদালতে হাজির করে মামলার তদন্ত কর্মকর্তা ভাটারা থানার উপ-পরিদর্শক (এসআই) বিল্লাল ভূঁইয়া কারাগারে আটক রাখার আবেদন করেন। তার আবেদনের প্রেক্ষিতে অভিনেত্রীকে কারাগারা আটক রাখারা আদেশ দেন ঢাকার চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নাজনীন আক্তারের আদালত।

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর