মঙ্গলবার, ২৬ মে, ২০২৬, ঢাকা

রজনীকান্তের ‘জেলার’ ছবির অভিনেতা গ্রেফতার

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৯ মে ২০২৫, ১২:২৬ পিএম

শেয়ার করুন:

রজনীকান্তের ‘জেলার’ ছবির অভিনেতা গ্রেফতার

দক্ষিণী চলচ্চিত্রের খলঅভিনেতা বিনায়কন আবারও বিতর্কে জড়ালেন। সম্প্রতি কেরালার একটি হোটেলে নেশাগ্রস্ত অবস্থায় অনিয়ন্ত্রিত আচরণের জন্য অভিনেতাকে গ্রেফতার করেছে কেরালা থানার পুলিশ। গ্রেফতারের কয়েক ঘন্টা পর থানা থেকেই তাকে জামিনে মুক্তি দেওয়া হয়েছে বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম।   

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, গত ২ মে থেকে একটি সিনেমার শুটিংয়ের জন্য কেরালার ওই হোটেলে অবস্থান করছিলেন অভিনেতা। গতকাল বৃহস্পতিবার (৮ মে) হোটেল থেকে বের হওয়ার সময় তিনি অস্বাভাবিক আচরণ শুরু করেন। তখনই হোটেল কর্তৃপক্ষ পুলিশে খবর দেয়। 

i7vLh9mPscPk3xbTWElS

পুলিশ এসে তাকে প্রথমে চিকিৎসার জন্য নিয়ে যায়, তারপর থানায় নিয়ে যায়। কেরালা থানার পুলিশ কর্মকর্তা গণমাধ্যমকে বলেন, ‘অভিনেতা বিনায়কন নেশাগ্রস্ত অবস্থায় ছিলেন এবং পুলিশসহ সবার সঙ্গে চেঁচামেচি করছিলেন।’ 

অনলাইনে জুয়া কাণ্ড, অভিযুক্ত ২৫ দক্ষিণী তারকা


বিজ্ঞাপন


সিসি টিভির ফুটেজে দেখা গেছে, অভিনেতাকে থানায় নেওয়া হলে সেখানেও পুলিশ সদস্যদের সঙ্গে বিবাদে জড়ান। কেরালা পুলিশ অ্যাক্টের ১১৮(এ) ধারায় অভিনেতার বিরুদ্ধে নেশাগ্রস্ত অবস্থায় জনসমক্ষে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগ আনা হয়। 

409276-vinayakanjailer
পরে অবশ্য বিনায়কনের এক সহযোগী জিম্মাদার হওয়ায় অভিনেতাকে জামিনে মুক্তি দেওয়া হয়েছে।

নেশার ঘোরে আমার পোশাক ঠিক করতে চেয়েছিল, অভিযোগ অভিনেত্রীর

বলে রাখা ভালো, নৃত্যশিল্পী হিসেবে ক্যারিয়ার শুরু করলেও খলনায়ক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন মালায়ালাম-তামিল অভিনেতা বিনায়কন। এর আগেও মদ্যপ অবস্থায় হইচই করার অপরাধে হায়দরাবাদ এয়ারপোর্ট থেকে গ্রেফতার করা হয়েছিল এই অভিনেতাকে। 

ইএইচ/

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর