মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ঢাকা

তৃপ্তি দিমরির মা মাধুরী দীক্ষিত! 

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৪ এপ্রিল ২০২৫, ০৬:১৩ পিএম

শেয়ার করুন:

তৃপ্তি দিমরির মা মাধুরী দীক্ষিত! 

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী তৃপ্তি দিমরির মা মাধুরী দীক্ষিত! শুনতে অবাক লাগলেও এটাই সত্য! গত বছর গুঞ্জন উঠেছিল দুইজনের মধ্যে মা-মেয়ের সম্পর্ক। এবার সেই গুঞ্জন সত্য প্রমাণিত হচ্ছে। প্রথমবারের মতো মা-মেয়ের চরিত্রে অভিনয় করবেন দুই প্রজন্মের তারকা অভিনেত্রী। 

মাধুরী দীক্ষিতের যত প্রেমিক

সুরেশ ত্রিবেণী পরিচালিত ‘মা-বোন’ ছবিতে দ্বিতীয়বারের মতো জুটি বাঁধছেন তৃপ্তি-মাধুরী। এর আগে ‘ভুল ভুলাইয়া ৩’ ছবিতে একসঙ্গে বড় পর্দায় হাজির হয়েছিলেন। বলিউড সূত্রের খবর, আগামী মে মাসে মুম্বাইয়ে ছবির শ্যুটিং শুরু হবে।

260924073406madhuri-dixit-and-triptii-dimri-to-headline-abundantia-entertainments-next-comedy-ezgif.com-webp-to-jpg-converter

এই ছবিতে মাধুরী দীক্ষিত এবং তৃপ্তি দিমরি মা-মেয়ের ভূমিকায় অভিনয় করবেন। তৃপ্তি দিমরি ‘অ্যানিম্যাল’ এবং ‘ভিকি বিদ্যা কা ওহ ওয়ালা ভিডিও’ ছবিতে অভিনয় করে প্রশংসা পেয়েছেন। এবার মাধুরীর মেয়ের চরিত্রে দর্শক মাতাবেন।

মাধুরীর 'ভালোবাসার চিহ্ন' আজও শরীরে বয়ে বেড়াচ্ছেন অজয়!

ছবির গল্পে মা-মেয়ের সম্পর্কের টানাপোড়েন এবং জটিলতা ফুটিয়ে তোলা হবে। হাস্যরসের মোড়কে এই ছবিতে অ্যাকশন থ্রিলার ধর্মী গল্প বলবেন পরিচালক সুরেশ। এর আগে এ পরিচালকের ‘তুমহারি সুলু’এবং ‘জলসা’দুইটা থ্রিলার ছবি দর্শকমহলে ব্যাপক প্রশংসিত হয়েছিল। 

tripthi

মাধুরী এবং তৃপ্তি প্রথমবারের মা-মেয়ের চরিত্রে অভিনয় করবেন। যে কারণে দর্শকদের মধ্যে বাড়তি কৌতূহল সৃষ্টি করেছে। এই ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে ভোজপুরি অভিনেতা রবি কিষাণ-কে। এই ছবিতে অভিনয়ের মাধ্য দিয়ে বলিউডে পা রাখছেন কনটেন্ট ক্রিয়েটর ধর্ণা দুর্গার।

‘মা-বোন’ছবিটি চলতি বছরের দীপাবলিতে ওটিটি প্লাটফর্ম নেটফ্লিক্সে মুক্তি পাবে।

ইএইচ/ 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর