শনিবার, ৪ এপ্রিল, ২০২৬, ঢাকা

‘কইলজার ভিতর গাঁথি রাইখুম তোয়ারে’ গীতিকারের মৃত্যুবার্ষিকী পালিত

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২০ এপ্রিল ২০২৫, ০১:৩০ পিএম

শেয়ার করুন:

 আঞ্চলিক গানের অমর স্রষ্টা এম এন আখতার

‘কইলজার ভিতর গাঁথি রাইখুম তোয়ারে’ গানের মন মাতানো কথার গাথুনি সংগীতপ্রেমীদের হৃদয় জয় করেছে। যুগের পর যুগ চলে গেলেও এ গানের আবেদন ফুরাবে না। মাঠে ঘাটে এ গান পরিবেশন করে শত শত কণ্ঠশিল্পী তাদের পরিচিত পাশাপাশি আয়ের উৎস তৈরি করেছেন।

এ গানের রচয়িত এম এন আখতার। তিনি চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় গান রচনা, সুর ও কণ্ঠ দিয়ে জনপ্রিয়তা অর্জন করেন। তার উল্লেখযোগ্য গানের মধ্যে রয়েছে,’যদি সুন্দর একখান মুখ পাইতাম’, ‘ও পরানর তালত ভাই চিডি দিলাম’, ‘বাচুরে - জী জী জী’, ‘বর্গী এলো দেশে’।


বিজ্ঞাপন


গানের ভূবনে বহুদূর যেতে চান সংগীতা আক্তার হ্যাপি

প্রখ্যাত এ সংগীতজ্ঞ ১৯৩১ সালের ১লা জুলাই চট্টগ্রামের রাউজানের মোহাম্মদপুর গ্রামে জন্মগ্রহণ করেন। ১৯৬২ সালে বেতার শিল্পী হিসাবে যোগ দেন। এরপর তিনি আধুনিক, পল্লীগীতি, মুর্শীদি, মারফতি, চট্টগ্রামের আঞ্চলিক গান রচনা ও কণ্ঠ দিয়ে খ্যাতির চূড়ায় পৌঁছান।

আঞ্চলিক গানের জনপ্রিয় শিল্পী শেফালী ঘোষের ওস্তাদ ছিলেন আখতার। তার লেখা ও সুর করা গান গেয়ে শ্যামসুন্দর বৈষ্ণব ও শেফালী ঘোষ খ্যাতি পান। ৩৫ বছর আগে গ্রামোফোন গ্রামোফোন রেকর্ডে সাবিনা ইয়াসমিন ও শিল্পী আখতারের কণ্ঠে ‘কইলজার ভিতর গাঁথি রাইখুম তোয়ারে’ গানটি ব্যাপক জনপ্রিয়তা পায়।

দুই দশক পর কণ্ঠশিল্পী বেবী নাজনীন


বিজ্ঞাপন


জীবদ্দশায় প্রায় পাঁচ হাজারের বেশি গান লিখেছেন। পাশাপাশি অসংখ্য নাটক ও কবিতা লিখেছেন। ষাট দশকের পর রচিত অ্যালবাম গুলোতে আটটি আঞ্চলিক গান এবং চারটি শুদ্ধ ভাষায় গান প্রকাশিত হয়। এম এন আখতারের লেখা গানের মধ্য থেকে কয়েক হাজার গান নিয়ে ‘এম এন আখতারের গান’ নামে একটি গ্রন্থ প্রকাশিত হয়েছে। 

চট্টগ্রামের আঞ্চলিক ভাষায়ও বেশ কিছু নাটক লিখেছেন। এরমধ্যে অন্যতম ‘চুড়িওয়ালা’, ‘সোনার কলসী’, ‘নাতিন জামাই’, ‘কানের ফুল’, ‘লট্টন কইতর’, ‘রাঙ্গাবালির চরে’, ‘বৈশাখী মেলা’। 

ঠাকুরগাঁওয়ে ধামের গানের উৎসবে হাজারও মানুষের ভিড়

তার সর্বশেষ রচিত নাটক ‘রসিক দাদুর স্কুলে মানুষ গড়ার কল’। এরপর ১৯৮৭ সালে লেখালেখি থেকে অবসর নেন। সংগীত শিক্ষাকে সহজ করার লক্ষ্যে সংগীত বিষয়ক কয়েকটি গ্রন্থ লিখেছেন। এর মধ্যে মনুআ-১, মনুআ-২ এবং ৩০ দিনে অভিনব সঙ্গীত শিক্ষা উল্লেখযোগ্য। 

এম এন আখতার ২০১২ সালের ১৮ই এপ্রিল মৃত্যুবরণ করেছিলেন। ৩৫ বছর আগে গ্রামোফোন 

ইএইচ/

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর