শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬, ঢাকা

অশালীন স্পর্শ করতেই যুবককে মারলেন শ্রাবন্তী 

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৬ মার্চ ২০২৫, ০১:১৫ পিএম

শেয়ার করুন:

অশালীন স্পর্শ করতেই যুবককে মারলেন শ্রাবন্তী 

মাঝে মাঝেই অভিনেত্রীদের অশালীন স্পর্শের মুখোমুখি হতে হয়। সাধারণ দর্শকের মুখোশে লালসা চরিতার্থ করতে ভিড়ের মিশে থাকে সুযোগসন্ধানীরা। 

এবার টলিউড তারকা শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের এরকম অভিজ্ঞতা হলো। যদিও ছেড়ে কথা বলেননি অভিনেত্রী। এরকম ঘটতে যাচ্ছে দেখে তেড়ে গেলেন মারতে। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য। 

s1-20230813135555

ইনস্টাগ্রামে উঠে আসা এক ভিডিওতে দেখা যাচ্ছে, শ্রাবন্তীকে দেখার জন্য তখন তীব্র ভিড় জমেছে। অভিনেত্রীকে হেঁটে মঞ্চে পৌঁছানোর জন্য বাঁশ দিয়ে ঘিরে রাস্তা করে দেওয়া হয়েছে। সেখান দিয়ে হেঁটে মঞ্চে পৌঁছানোর চেষ্টা করছিলেন অভিনেত্রী। 

তাকে দুই হাত দিয়ে ঘিরে নিরাপদে মঞ্চে পৌঁছে দেওয়ার চেষ্টায় ছিলেন তার নিরাপত্তারক্ষী। এর মাঝেও শ্রাবন্তীকে দেখতে, তার ছবি তুলতে, এমনকি তাকে একটু ছোঁয়ার চেষ্টায় ঠেলাঠেলি করছিলেন অনেকেই।

s4-20230813135635

ভিডিওতে দেখা যায় কোনো এক যুবক শ্রাবন্তীকে অশালীনভাবে স্পর্শের চেষ্টা করেন। বুঝতে পেরেই তৎক্ষণাৎ বেজায় চটে তাকে মারার জন্য উদ্যত হন অভিনেত্রী। একজনকে এক চাড় মেরেও দেন তিনি। রেগে কিছু একটা বলতে দেখা যায় তাকে। যদিও ভিডিওতে তা শোনা যায়নি। শুধু হট্টগোলের আওয়াজই উঠে এসেছে। তবে শ্রাবন্তীকে সামলে সেখান থেকে সরিয়ে নিয়ে গিয়ে মঞ্চে তোলেন নিরাপত্তারক্ষীরা।

এরইমধ্যে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে ভিডিওটি। অভিনেত্রীর সঙ্গে এরকম আচরণে নিন্দায় ফুঁসে উঠেছেন নেটিজেনরা। কেউ কেউ আবার উল্টো শ্রাবন্তীকেই ট্রল করছেন। 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর