শনিবার, ১৬ মে, ২০২৬, ঢাকা

শাকিব প্রতিনিয়ত নিজেকে ভাঙার চেষ্টা করছেন: ফজলুর রহমান বাবু 

বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ২২ মার্চ ২০২৫, ০৫:১১ পিএম

শেয়ার করুন:

শাকিব প্রতিনিয়ত নিজেকে ভাঙার চেষ্টা করছেন: ফজলুর রহমান বাবু 

ঈদে মুক্তি পেতে যাচ্ছে শাকিব খান অভিনীত ‘বরবাদ’ সিনেমা। চলছে শেষ মুহূর্তের প্রচারণা। চমক হিসেবে প্রকাশ করা হচ্ছে ছবির সঙ্গে যুক্ত অভিনয়শিল্পীদের। তাদের একজন ফজলুর রহমান বাবু। জনপ্রিয় এ অভিনেতা সবুজ মিয়া চরিত্রে অভিনয় করেছেন ‘বরবাদে’। 

চরিত্রটি সম্পর্কে জানতে চাইলে ঢাকা মেইলকে বাবু বলেন, ‘সবুজ মিয়া এই গল্পের একটি টার্নিংয়ের জায়গা। গ্রামের একজন সাধারণ ও ছাপোষা মানুষ। বিপত্নীক, তার দুটি মেয়ে আছে। হঠাৎ করে ওই অঞ্চলে বড় ধরনের একটি ম্যাসাকার হয়। পুলিশ এসে তাকে গ্রেফতার করে নিয়ে যায়। ছবিতে সবুজ মিয়ার চরিত্রের উপস্থিতি অনেক কম কিন্তু গল্পের জন্য খুব গুরুত্বপূর্ণ।’

khan

এর আগে তুফান সিনেমায় ছিলেন বাবু। সেখানে শাকিবের সঙ্গে এক ফ্রেমে কাজ করেছেন। তবে এবার তার অংশটুকুতে শাকিব না থাকায় কিং খানের সঙ্গে দেখা হয়নি তার। তবে শাকিবের ওপর নিজের পর্যবেক্ষণ ভাগ করে বললেন, ‘এটা নিঃসন্দেহে বলা যায় শাকিব প্রতিনিয়ত নিজেকে ভাঙার চেষ্টা করছেন। নতুন নতুন লুকে নিজেকে পর্দায় আনার চেষ্টা করছেন।’ 

‘তুফানে’র পর ‘বরবাদে’ আরাফাত মহসীন

তবে ‘বরবাদে’ ইধিকা পালের সঙ্গে কাজের অভিজ্ঞতা রয়েছে গুণী এ অভিনেতার। কেননা সবুজ মিয়ার মেয়ের চরিত্রে অভিনয় করেছেন ইধিকা পাল। বিষয়টি নিয়ে বাবু বলেন, ‘এই সিনেমার প্রধান নায়িকা ইধিকা পাল আমার মেয়ের চরিত্রে অভিনয় করেছেন। তার সঙ্গে কাজের অভিজ্ঞতা খুবই ভালো। সে কো আর্টিস্ট হিসেবে খুবই কো-অপারেটিভ। আমরা যেরকম আরকি। আমরা যারা বাংলাদেশ একসাথে কাজ করি তারা প্রত্যেকের প্রতি খুব আন্তরিক থাকি। পেশাগত সম্পর্কের ওই জায়গাগুলো একদম ঠিকঠাক।’ 

fajlur

‘বরবাদে’ বাবু ছাড়াও অভিনয় করেছেন মামুনুর রশীদ, ইন্তেখাব দিনার, শহীদুজ্জামান সেলিম, মিশা সওদাগর প্রমুখ। ছবিটি পরিচালনা করেছেন মেহেদী হাসান হৃদয়। এরইমধ্যে টিজার দিয়ে ছবিটি মন জয় করেছে নেটিজেনদের। গানও পেয়েছে সমাদর। 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর