সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

রণবীরের সঙ্গে নগ্ন দৃশ্য, তৃপ্তি বললেন আকর্ষণীয় মনে হয়েছিল 

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৫ জানুয়ারি ২০২৫, ১২:০৬ পিএম

শেয়ার করুন:

রণবীরের সঙ্গে নগ্ন দৃশ্য, তৃপ্তি বললেন আকর্ষণীয় মনে হয়েছিল 

‘অ্যানিমেল’ সিনেমার মাধ্যমে তৃপ্তি দিমরিকে চিনেছেন দর্শক। হাতের মুঠোয় এসেছে জনপ্রিয়তা। যদিও রণবীরের সঙ্গে নগ্ন দৃশ্য অভিনয় করে সমালোচনার মুখেও পড়তে হয়েছে তাকে। তবে তৃপ্তির কাছে বিষয়টি আকর্ষণীয় মনে হয়েছিল। 

ভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তৃপ্তি বলেন, ‘‘সন্দীপ (সন্দীপ রেড্ডি) স্যার খুব আকর্ষণীয় কিছু বলেছিলেন। তিনি জানান যে, তিনি আমার চোখে দয়া কিন্তু ভেতরে লক্ষ্যপূরণের ভাব দেখতে চেয়েছিলেন, এই চরিত্রের মাধ্যমে। সেটাই ফুটিয়ে তুলতে চেয়েছিলাম। এখন দর্শকরা সেটাকে কীভাবে নেবেন, সেটা দেখা আমার কাজ না। আমার কাছে এটা চ্যালেঞ্জিং এবং আকর্ষণীয় বলে মনে হয়েছিল, তাই করেছি। এখন সবাই বড় ছবি করতে চায়। সেই সময় পর্যন্ত আমি এমন একজন অভিনেতা ছিলাম যে ‘বুলবুল', ‘কালা' করেছে। আর আমার কাছে ওই ধরনের ছবিই অফার আসছিল। আমি ওই জাতীয় ছবি করতেও পছন্দ করি। তবে ওই সময় বড় সিনেমা পাওয়াটা আমার কাছে অনেক বড় ব্যাপার ছিল। হতে পারে, আমি নতুন কিছু শিখতে পারব এবং কীভাবে বড় ছবি তৈরি হয় তাও দেখতে পাব।'

animal-fame-tripti-dimris-instagram-grows-by-more-than-3x-followers-001_20231208_162814572

অনেকে ছবিটিকে নারী বিরোধী বলে আখ্যায়িত করেছেন। জবাবে তৃপ্তি বলেন, ‘‘আমি এটাকে নারীবিরোধী ছবি হিসেবে দেখিনি। আমি সিনেমাকে এ ধরনের ট্যাগ দিতে পছন্দও করি না। ‘বুলবুল’, ‘কালা’ করার সময়ও কখনও ভাবিনি আমি কোনো নারীবাদী ছবি করছি। আমি চরিত্রগুলোর সঙ্গে কানেক্ট করতে পারছিলাম। পরিচালকদের প্রতি বিশ্বাস ছিল এবং অনুভব করেছি যে আমি এটা করতে পারব। এমনকি যখন আমাকে ‘অ্যানিমেল’ অফার করা হয়েছিল, আমি সন্দীপ (সন্দীপ রেড্ডি) স্যারের সঙ্গে দেখাও করেছিলাম। তিনি আমাকে পুরো বিষয়টা, তার দৃষ্টিভঙ্গিটা বুঝিয়ে বলেছিলেন। তবে তিনি আমাকে গল্প সম্পর্কে বেশি কিছু বলেননি, কেবল আমার চরিত্রটার বিষয়ে বলেছিলেন। সবটা শুনে আমি খুব উত্তেজনা অনুভব করেছিলাম। তাই আমি কেবল ভালো ও সুন্দর ব্যক্তির চরিত্রে অভিনয় করেছি বলেই মনে করি, যে শেষে সবার সহানুভূতিও পায়।’’

1702209923_tripti-3

‘অ্যানিমেল’-এর পর মুক্তি পায় তৃপ্তি অভিনীত ‘ব্যাড নিউজ’ সিনেমা। এতে তার বিপরীতে ভিকি কৌশল। ক্যাটরিনার স্বামীর সঙ্গে তার রসায়ন দারুণভাবে গ্রহণ করেন দর্শক। বর্তমানে বি-টাউনে ব্যস্ত সময় কাটছে অভিনেত্রীর। 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর