শুক্রবার, ৫ জুন, ২০২৬, ঢাকা

মালাইকা না, হৃতিকের শরীর পছন্দ অর্জুনের 

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৪ নভেম্বর ২০২৪, ১১:৪৯ এএম

শেয়ার করুন:

মালাইকা না, হৃতিকের শরীর পছন্দ অর্জুনের 

বছরের পর বছর অর্জুন কাপুর হাবুডুবু খেয়েছেন মালাইকা অরোরার প্রেমে। থেকেছেন এক ছাদের নিচে। সে সম্পর্ক ভাঙতেই জানালেন মালাইকা নয় তার পছন্দ হৃতিক রোশন। তার শরীর দেখে একবার তো নিয়ন্ত্রণ হারিয়েছিলেন। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য। 

লাজ-লজ্জার মাথা খেয়ে সম্প্রতি এক সাক্ষাৎকারে হৃতিকের প্রতি ভালো লাগার কথা প্রকাশ করেছেন অর্জুন। তার কথায়, ‘‘কখনও পুরুষদের শরীর আমাকে আকর্ষণ করে না। কিন্তু হৃতিকের পেশিবহুল শরীর দেখলে, নিজেকে আটকাতে পারি না। মনে আছে, ‘ধুম ২’ দেখেছিলাম। হল থেকে বেরিয়ে হৃতিককে ভুলতেই পারছিলাম না। ওর শরীরের প্রতি একটা লালসা জন্মেছিল। ভাবছিলাম, একবার যদি কাছ থেকে ছুঁয়ে দেখতে পারি। একটা পুরুষ মানুষ, এত সুন্দর হতে পারে!’’

malika-20220519131253

তবে হৃতিকের প্রতি যতই ভালো লাগা থাক মালাইকার বিচ্ছেদের ধকল এখনও সামলে উঠতে পারেননি অর্জুন। যাপন করছেন একাকীত্ব। এক সাক্ষাৎকারে প্রকাশ পেয়েছে তা। তিনি বলেছেন, ‘একাকিত্ব এই প্রথম নয়, ২০১৪ সালে মায়ের মৃত্যুর পর থেকে আমার অভ্যাস হয়ে গেছে। এই সময়টা নিজেকে তৈরি করেছি। অভিনেতা হয়েছি। কাজ আমাকে ব্যস্ত রাখত। তাই একাকিত্ব আমাকে গ্রাস করতে পারেনি।’

এ সময় মালাইকাকে ইঙ্গিত করে অভিনেতা বলেন, ‘তবে সম্প্রতি যেটা, যেভাবে ঘটেছে, তা সম্মাজনকভাবেই হয়েছে। তাই একাকিত্ব থাকলেও, দুঃখ এবং হতাশাটা কম। তবে এটা বুঝতে পেরেছি, সেলফ কেয়ার অত্যন্ত জরুরি। এটা নিজেকে এগিয়ে নিয়ে যায়।’

1689691321_main-21

ছয় বছরের সম্পর্ক মালাইকা-অর্জুনের। বয়সকে বুড়ো আঙ্গুল দেখিয়ে প্রেমের টানে ছেড়েছিলেন আরবাজ খানের ঘর। দেড় যুগের সংসার ভেঙে নতুন করে ভালোবাসার ঘর গড়তে চেয়েছিলেন অর্জুনের বুকে। কাগজে কলমে বাঁধা না পড়লেও একই ছাদের নিচে থাকতেন।

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর