শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬, ঢাকা

রায়হান রাফীকে নিয়ে যা বললেন জিৎ 

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০২ অক্টোবর ২০২৪, ১২:২০ পিএম

শেয়ার করুন:

রায়হান রাফীকে নিয়ে যা বললেন জিৎ 

নির্মাতা রায়হান রাফীর কাছে যেন জাদু আছে। তার হাত ধরে অখ্যাত থেকে তারকা হওয়ার গল্প যেমন আছে তেমনই সুপারস্টার থেকে মেগাস্টার হওয়ার গল্প আছে। এবার রাফীর নির্দেশনায় ক্যামেরার সামনে দাঁড়াচ্ছেন টলিউড সুপারস্টার জিৎ।

প্রাথমিকভাবে ছবির নাম নির্ধারণ করা হয়েছে ‘লায়ন’। জানা গেছে এর আগে একাধিকবার ছবিটি নিয়ে বসে কথা বলেছেন জিৎ-রাফী। ক্যারিয়ারে সুসময় ফিরিয়ে আনতে এ সিনেমার ওপর ভরসা করছেন জিৎ। 

ভারতীয় সংবাদমাধ্যমের কাছে রাফীর বেশ প্রশংসা করেছেন টলিউড সুপারস্টার। তিনি বলেন, ‘রায়হান রাফী, শ্যাম সুন্দর দের সঙ্গে এই কাজটা নিয়ে আমি খুব এক্সাইটেড। আমাদের তিনজনের লক্ষ্য একটা ভালো ছবি বানানো। রাফির ছবি আমি দেখেছি। একজন প্রতিভাবান পরিচালক। এই গল্পটাকে রাফি যেভাবে লিখেছেন, তাতে ছবিটা খুব ইন্টারেস্টিং হবে। আমরা চেষ্টা করছি, সামনের ঈদে যাতে ছবিটা দর্শকের সামনে আসে।’

চলতি বছর শুরু হবে ‘লায়ন’-র শটিং। আসছে রোজার ঈদে ছবিটি মুক্তি দেওয়ার পরিকল্পনা আছে বলে জানিয়েছেন রাফী। 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর