বুধবার, ২৭ মে, ২০২৬, ঢাকা

হোটেল কক্ষে মদ্যপ অভিনেতা ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করেন

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৯ সেপ্টেম্বর ২০২৪, ১১:৩৩ এএম

শেয়ার করুন:

হোটেল কক্ষে মদ্যপ অভিনেতা ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করেন

যৌন হেনস্তার দায়ে বরখাস্ত করা হয়েছে টলিউড পরিচালক অরিন্দম শিলকে। এরপরই সরব হয়েছেন সেখানকার অভিনেত্রী দেবলীনা দত্ত। জানালেন টলিউডের এক সুপারস্টার দ্বারা হেনস্তার শিকার হওয়ার কথা।

ডিরেক্টর গিল্ড থেকে অরিন্দমকে বরখাস্ত করার পর সামাজিক মাধ্যমে দেবলীনা লেখেন, “সময়ই সব উত্তর দেয়। সময়কে চুপ করিয়ে রাখা যায় না।”

1677672916_debleena

ভারতীয় সংবাদমাধ্যমকে অভিনেত্রী জানান, টলিউডের কজন শিল্পী নিউ ইয়র্কে গিয়েছিলেন। সেখানে মায়ের সঙ্গে যোগ দিয়েছিলেন দেবলীনা নিজেও। এক টলিউড সুপারস্টারও ছিলেন। যিনি জাতীয়স্তরেও খ্যাতনামা। বাংলা-হিন্দি দুই ইন্ডাস্ট্রিতেই নামজাদা তারকা। 

এরপর জানান, সেই ট্যুরেই সেই খ্যাতনামা অভিনেতার হোটেলের ঘরে একদিন সকলে আড্ডা দিচ্ছিলেন। ভুল করে অভিনেত্রীর মা তার রুমেই নিজের শাল ফেলে আসেন। এরপর ডিনারের সময়ে দেবলীনার রুম নাম্বার জেনে নেন ওই অভিনেতা। রাত বারোটা বাজতেই সেই তারকা দেবলীনাকে ফোন করে তার ঘর থেকে মায়ের শাল নিয়ে যেতে বলেন। 

1606409641_5fbfdda9a17b5_debolina-dutta

অভিনেত্রীর জানান, সেই ইঙ্গিত না বুঝেই সেদিন ওই তারকার রুমে গিয়েছিলেন তিনি।। তবে শালটা সোফা থেকে নেওয়ার সময়েই ঘরের দরজা বন্ধ করে মদ্যপ অবস্থায় দেবলীনার সঙ্গে ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করেন ওই তারকা। এরপর অভিনেত্রী দৌড়ে দরজা খোলার চেষ্টা করায়, তিনি জিজ্ঞেস করেন, দেবলীনা চলে যেতে চান কিনা? তার সম্মতি নেই দেখেই তিনি তাকে যেতে দেন।

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর