বুধবার, ৭ অক্টোবর, ২০২৬, ঢাকা

১১ কোটি ঋণ বকেয়া, জনপ্রিয় অভিনেতার সম্পত্তি বাজেয়াপ্ত!

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৫ আগস্ট ২০২৪, ০১:১৬ পিএম

শেয়ার করুন:

জনপ্রিয় অভিনেতার সম্পত্তি বাজেয়াপ্ত! 

বলিউডের কৌতুক অভিনেতা রাজপালকে চেনেন না এমন দর্শক খুঁজে পাওয়া ঝাক্কির ব্যাপার। পর্দায় তার কর্মকাণ্ড দেখে হেসে গড়িয়ে পড়েননি এমন মানুষও কম। বি-টাউনে জনি লিভারের অভাব পুরোটাই মিটিয়েছেন তিনি। এবার তার সম্পত্তি বাজেয়াপ্ত করল ব্যাংক। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য। 

আরও পড়ুন: তরুণী চিকিৎসক ধর্ষণ, প্রতিবাদে রাস্তায় রাত কাটালেন টলিউড তারকারা

সিনেমা বানাতে রাজপাল ৩ কোটি রুপি ঋণ নিয়েছিলেন সেন্ট্রাল ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে। ছবির কাজ শেষ হলেও অর্থ ফেরত দেননি রাষ্ট্রায়ত্ত ব্যাংককে। সে ঋণের পরিমাণ সুদ সমেত এখন ছুঁয়েছে ১১ কোটি রুপির ঘর। বাধ্য হয়ে জনপ্রিয় এ অভিনেতার উত্তর প্রদেশের শাজাহানপুরের কাছারির কাছে অবস্থিত শেঠ এনক্লেলেভ কলোনির বাড়িতে তালা ঝুলিয়েছে ব্যাংক।

FotoJet-2024-08-14T111712.202

জানা গেছে, রাজপাল যাদব একটি প্রোডাকশন হাউজ বানিয়েছেন। নাম শ্রী নড়ং গোদাবরী এন্টারটেইনমেন্ট লিমিটেড। তার বাবা মায়ের নামে থাকা এই সম্পত্তির কাগজ মর্গ রেখে ব্যাংক থেকে তিনি টাকা নেন। তার প্রযোজনা সংস্থাটি তার স্ত্রীর নামে বলে জানা গেছে। 

আরও পড়ুন: এক বাড়িতে থেকেও মায়ের মুখ দেখতেন না আমির খান

এই প্রযোজনা সংস্থার হয়ে একটি ছবি বানান যেখানে রাজপাল যাদব এবং ওম পুরীকে দেখা গিয়েছিল। সঙ্গে শাজাহানপুরের স্থানীয় অভিনেতারা ছিলেন। কিন্তু এই ছবি বানানোর জন্য যে ৩ কোটি টাকা ঋণ নিয়েছিলেন সেটা শোধ না করতে করতে ১১ কোটি টাকায় পৌঁছে গেছে।

rajpal-yadav-20240815125834

গত ৮ আগস্ট অভিনেতার বাড়িতে তালা ঝুলিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ। তবে এ ব্যাপারে তারা স্থানীয় পুলিশকে জানায়নি, দেয়নি কোনো আনুষ্ঠানিক নোটিশ। বাড়িটি বাজেয়াপ্ত করা হয়েছে কি না সেটিও জানানো হয়নি। বিষয়টি নিয়ে অভিনেতাও মুখ খোলেননি। 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর