সালমান মুক্তাদিরের কোনটা সত্য কোনটা মিথ্যা বোঝা বড় দায়। মজার ছলে অনেক সত্য কথা বলে দেন আবার সত্যের মোড়কে অনেক সময় মজা করেন। সম্প্রতি গুঞ্জন উঠেছে আলোচিত-সমালোচিত এ ইউটিউবার অসুস্থ।
নিজের ফেসবুক পেজ থেকে অসুস্থতা নিয়ে ছবিসহ একটি স্ট্যাটাস দেন সালমান মুক্তাদির। ছবিতে দেখা গেছে, ইউটিউবারের হাতে ক্যানোলা পরানো। সঙ্গে নাক, মাথা ও কপালে লাগানো হয়েছে ইলেকট্রিক মেশিনের তার। তবে সালমানের হাসপাতালে যাওয়ার বিষয়টি সত্যি নাকি প্রচার, সেটি এখনো বোঝা যাচ্ছে না।
আরও পড়ুন: অপু বিশ্বাসকে কড়া হুঁশিয়ারি বুবলীর
তবে ছবিটি দেখে অনেকে ভাবছেন অন্য কোনো উদ্দেশে পোস্টটি করেছেন সালমান। এরসঙ্গে অসুস্থতার কোনো সম্পর্ক নেই। তবে কেউ কেউ আবার উদ্বিগ্ন হয়েছেন।
এদিকে জানা গেছে, সালমান মুক্তাদিরের রাতে ঘুম হয় না। শারীরিক জটিলতা, দুশ্চিন্তা ও নানা সমস্যার চিকিৎসা নিচ্ছেন তিনি।
আরও পড়ুন: হাসপাতালে নৃত্য পরিচালক আজিজ রেজা
গত বছর ৩০ এপ্রিল ভালোবেসে দিশা ইসলামকে বিয়ে করেন সালমান। ক্যামেরার সামনে বিয়ের পর তাদের সুখী দম্পতি হিসেবেই দেখা গেছে। সালমানের অসুস্থতা নিয়ে এখনও কিছু বলছেন না তার স্ত্রী দিশা। ফলে এ ইউটিবার অসুস্থ কি না তা নিয়ে বেশ ধোঁয়াশা তৈরি হয়েছেন নেটিজেনদের মাঝে।




