বুধবার, ১৭ জুন, ২০২৬, ঢাকা

পরীমণির সেই ছবি ফের ভাইরাল 

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৫ জুন ২০২৪, ০৩:০০ পিএম

শেয়ার করুন:

পরীমণি সেই ছবি ফের ভাইরাল 

সামাজিক মাধ্যম নিজের দখলে নিয়েছেন ঢালিউড অভিনেত্রী পরীমণি। আজ মঙ্গলবার হত্যাচেষ্টার মামলায় জামিন মিলেছে তার। সেইসঙ্গে তার সঙ্গে অনৈতিক সম্পর্ক স্থাপনের কারণে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) গুলশানে বিভাগের সাবেক অতিরিক্ত উপকমিশনার (এডিসি) গোলাম সাকলায়েনকে চাকরিচ্যুত করার খবরও এসেছে। 

আরও পড়ুন: জামিন পেয়েই কাকে বিদায় জানালেন পরীমণি?

সামাজিক মাধ্যম সয়লাব এই খবরে। এরপরই ফের ভাইরাল হয়েছে সাকলায়েনের সঙ্গে পরীমণির ফ্রেমবন্দি সেই ছবি। ওই ছবিতে দেখা যায় সাকলায়েনের সঙ্গে জন্মদিনের কেক কাটছেন নায়িকা। এটি ছিল সাকলায়েনের জন্মদিনের মুহূর্ত।

449120843_1060005948952317_2981636781028989703_n 

২০২১ সালে এক মিনিট ৩৯ সেকেন্ডের একটি ভিডিও ফাঁস হয়। সেখানে দেখা যায়, নীল ও কালো বেলুনে সুসজ্জিত একটি কক্ষ, যেখানে রোমান্সে মাতোয়ারা হয়ে আছেন পরীমণি ও গোলাম সাকলায়েন, দুজনে বেশ হাস্যোজ্জ্বল ভঙ্গিতে ছিল। যেখানে সাকলাইনের হাত ধরে পরীমণি কেক কাটছেন এবং পরীমণি সাকলাইনকে উইশ করছেন হ্যাপি বার্থডে টু ইউ বলেন। ভাইরাল ছবিটি মূলত ওই মুহূর্তের। 

আরও পড়ুন: ইকবালের পর আরও এক পরিচালক বাদ দিলেন বুবলীকে

এদিকে পরীমণি ইস্যুর কারণে চাপা পড়ে গেছে রাসেল’স ভাইপার নিয়ে আলোচনা। একদিন আগেই বিষধর এই সাপ ছিল নেট মাধ্যমে সবচেয়ে আলোচিত ইস্যু। তবে আজ মঙ্গলবার তার বেহাল দশা পরীমণি ইস্যুতে। নিজের একটি পোস্টের মাধ্যমে সে বিষয়টি ইঙ্গিত করেছেন নায়িকা। 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর