গেল ঈদগুলোতে সিনেমা দিয়ে প্রশংসিত হয়ছিলেন শবনম বুবলী। ‘প্রহেলিকা’ ও ‘দেয়ালের দেশ’ ছবি দুটি তাকে দিয়েছিল সু-অভিনেত্রীর তকমা। তবে এবার কোরবানির ঈদের চিত্র ভিন্ন। রিভেঞ্জ’ ছবি দিয়ে দর্শক টনতে পারেননি। একারণে ছবিটির পরিচালক মো. ইকবাল নিজের নির্মিতব্য ‘বিট্রে’ ছবি থেকে বাদ দিয়েছেন তাকে। এবার আরও একটি ছবি থেকে বাদ পড়লেন এ নায়িকা।
রোজার ঈদে মুক্তি পেয়েছিল বুবলী অভিনীত ‘মায়া দ্য লাভ’ নামের একটি ছবি। এই ছবির সিক্যুয়েল ‘মায়া—দ্য লাভ ২’ নির্মাণ করছেন পরিচালক জসিম উদ্দিন জাকির। এ ছবি থেকেও নাম কাটা পড়ল বুবলীর।

এ প্রসঙ্গে সংবাদমাধ্যমকে জসিম বলেন, ‘ছবিটি হচ্ছে ঠিকই। তবে আমি বুবলী ম্যাডামকে রাখতে পারছি না। রোজার ঈদের পর থেকে তাঁর সঙ্গে যোগাযোগ করতে পারিনি। তাই বাধ্য হয়ে অন্য অভিনেত্রী খুঁজছি।’
পরিচালক জানিয়েছেন এরইমধ্যে ছবিটির ৭০ শতাংশ শুটিং শেষ হয়েছে। বাকি অংশের শুটিং করার প্রস্তুতিও নিয়েছিলেন। তবে দুই মাস ধরে বুবলীর সঙ্গে যোগাযোগ করতে ব্যর্থ হওয়ার কারণে তাকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

ঈদে মুক্তিপ্রাপ্ত ‘রিভেঞ্জ’ সিনেমায় বুবলীর বিপরীতে ছিলেন জিয়াউল রোশান। তবে দর্শকদের আগ্রহী করে তুলতে চরমভাবে ব্যর্থ হয়। এতে করে মুক্তির চার দিনের মাথায় স্টার সিনেপ্লেক্স থেকে নামিয়ে ফেলা হয় ছবিটি।




