বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬, ঢাকা

ছোট ছেলের পেছনে মাসে কত খরচ শাহরুখ খানের? 

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৮ মে ২০২৪, ০২:০১ পিএম

শেয়ার করুন:

ছোট ছেলের পেছনে মাসে কত খরচ শাহরুখ খানের? 

সন্তানদের প্রতি বরাবরই যত্নশীল বলিউড সুপারস্টার শাহরুখ খান। অবসরের পুরোটা তাদের দেওয়ার চেষ্টা করেন। বারবার বলেন, সন্তানদের লাইমলাইট থেকে দূরে সরিয়ে রাখতে চেয়েছেন। আর পাঁচটি পরিবারে যেভাবে সন্তানরা বড় হয়, সেভাবেই বড় করার চেষ্টা করেছেন। 

আরও পড়ুন: আম্বানিপুত্রের প্রাক বিয়ের অনুষ্ঠানে গাইতে কত নিচ্ছেন শাকিরা?

এদিকে তিন সন্তানের মধ্যে সবচেয়ে ছোট আব্রহাম খান। পরিবারের সকলের নয়নের মনি সে। অনেকে ভালোবেসে মিনি শাহরুখ বলে ডাকেন তাকে। এবার জানা গেল তার পেছনে মাসে কত রুপি গুনতে হয় কিং খানকে।

AbRam-Khan-4

ধীরুভাই অম্বানি স্কুলে পড়ে আব্রাহম খান। সেখানে পড়তে মাসে বেতন দিতে হয় ১.৭ লাখ রুপি। বছরে ছেলের পেছনে ২৫ লাখের বেশি খরচ করে থাকেন শাহরুখ। এতো শুধু স্কুল বাবদ খরচ, এছাড়াও ছেলের পেছনে আরও খরচ করতে হয় কিং খানকে। 

সুহানা খান জন্মের ১৩ বছরের মাথায় জন্ম হয় আব্রাহমের। গৌরী খান থেকে শুরু করে সুহানা আরিয়ান, সকলের আলাদা নজর রয়েছে তার ওপর। এখন সে লেখাপড়া নিয়েই ব্যস্ত। আরিয়ানের ব্র্যান্ডের মুখ হতেও দেখা যায়নি তাকে। পরিবারের সঙ্গে বিভিন্ন অনুষ্ঠানেও দেখা যায় না তাকে। 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর