শনিবার, ৬ জুন, ২০২৬, ঢাকা

ওই ঘটনার পর সারা রাত ঘুমোতে পারিনি: সোহিনী সরকার

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৪ মে ২০২৪, ১১:৫৬ এএম

শেয়ার করুন:

ওই ঘটনার পর সারা রাত ঘুমোতে পারিনি: সোহিনী সরকার

কয়েক বছর ধরেই মি টু মুভমেন্ট নিয়ে সরব বিনোদন দুনিয়ার নারীরা। হলিউড থেকে বলিউড হয়ে টলিউডেও লেগেছে এর ঢেউ। অভিনেত্রীদের অনেকেই নিজেদের যৌন হেনস্তার ঘটনা প্রকাশ করেছেন। এবার তালিকায় নাম উঠল সোহিনী সরকারের। তবে টলিপাড়ায় না, নিজ বাড়িতে হেনস্তার শিকার হয়েছিলেন তিনি।

আরও পড়ুন: শ্লীলতাহানির শিকার হয়েছিলেন এই হলিউড অভিনেত্রী

পাশের ফ্ল্যাটে এক ইলেকট্রিশিয়ান এসেছিলেন। তিনি ঝুঁকে দাঁড়িয়ে কিছু একটা বলছিলেন। হঠাৎই খেয়াল করেন, তার পেছনে কেউ একটা চিমটি কেটে চলে যায়! ভারতীয় সংবাদমাধ্যমকে সোহিনী বলেন, “ভাবুন একবার, আমার বাড়িতে দাঁড়িয়ে এই ধরনের ঘটনা ঘটল আমার জীবনে! সেই ব্যক্তিকে ডেকে কষিয়ে চড় মারব, সেই অবকাশটা পর্যন্ত পাইনি। ঘটনার আকস্মিকতায় উবলব্ধি করতেই খানিকটা দেরি হয়ে গিয়েছিল। আর তত ক্ষণে সেই ব্যক্তি উধাও।”

376655367_857482475745959_5673568301441895099_n

বিষয়টি মারাত্মক প্রভাব ফেলেছিল সোহিনীর ওপর। ক্ষোভ মিটিয়েছিলেন মায়ের ওপর রাগ দেখিয়ে। তিনি বলেন, “স্বাভাবিকভাবেই ওই ঘটনার পর সারা রাত ঘুমোতে পারিনি।” বার বার মনে ঘৃণার উদ্রেগ হয়েছে। এধরনের অভিযুক্তদের সমাজের যে কোনো স্তর থেকে বিতাড়িত করা উচিত।”

আরও পড়ুন: আমার কিছু হলে দায়ী থাকবেন নানা পাটেকার: তনুশ্রী দত্ত

এ সময় মি টু আন্দোলন নিয়ে অভিনেত্রী আরও বলেন, “আমরাই প্রথম প্রজন্ম, যারা সমাজমাধ্যম ব্যবহার করছে, ‘মিটু’ আন্দোলন করছে, প্রকাশ্যে নিজেদের বক্তব্য পেশ করছে। আমরাও নতুন শিখছি, ফলে কোন দিকে এগিয়ে গেলে সঠিক পথ মিলবে, সেই বিষয়ে আমরাও পুরোপুরি নিশ্চিত হতে পারি না।”

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর