সোমবার, ৪ মে, ২০২৬, ঢাকা

ধূমপানে আসক্ত হয়েছিলেন বিদ্যা বালান, ছাড়লেন কীভাবে?

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৭ এপ্রিল ২০২৪, ১১:৫৫ এএম

শেয়ার করুন:

ধূমপানে আসক্ত হয়েছিলেন বিদ্যা বালান, ছাড়লেন কীভাবে?

বিদ্যা বালান কতটা পেশাদার অভিনেত্রী— তার প্রমাণ ‘দ্য ডার্টি পিকচার’। পাশের বাড়ির মেয়ের ইমেজ ভেঙে রীতিমতো যৌনতার রানি হয়ে ধরা দিয়েছিলেন। অভিনেত্রী সিল্ক স্মিতার এই বায়োপিকে অভিনয় করতে গিয়ে ধূমপানেও হয়েছিলেন আসক্ত। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।

আরও পড়ুন: শাকিবের নায়িকা হতে পারেন কাজল অথবা বিদ্যা বালান


বিজ্ঞাপন


এক সাক্ষাৎকারে বিদ্যা জানান, ‘দ্য ডার্টি পিকচার’ ছবিতে ঘন ঘন ধূমপানের দৃশ্যে অভিনয় করতে হতো। তাতেই সিগারেটের প্রতি আসক্ত হয়ে পড়েন তিনি। দিনে তিনটি করে সিগারেট লাগত। তবে সেই আসক্তি নাকি উপভোগই করতেন অভিনেত্রী।

bidya-20230323132340

বিদ্যা বলেন, ‘‘আমার ছোটবেলা থেকেই সিগারেটের গন্ধ ভালো লাগত। কলেজ যাওয়ার সময় বাসের জন্য যখন দাঁড়িয়ে থাকতাম, আশেপাশে যারা ধূমপান করতেন, তাঁদের পাশে গিয়ে দাঁড়াতাম আমি।’’

আরও পড়ুন: ‘শৌচালয় বানাতে সাহায্য করলেও ধর্মীয় প্রতিষ্ঠানের জন্য করব না’


বিজ্ঞাপন


তবে অভ্যাস দীর্ঘায়িত করেননি বিদ্যা। ধূমপান ছাড়া কষ্টসাধ্য হলেও সক্ষম হয়েছেন। সাস্থ্যের কথা ভেবেই ধূমপানকে বিদায় জানিয়েছেন তিনি।

বিদ্যার ক্যারিয়ারের অন্যতম একটি সিনেমা এই ‘দ্য ডার্টি পিকচার’। তার দুর্দান্ত অভিনয়ের জোরে পৌঁছে গিয়েছিল ১০০ কোটির ঘরে। এতে নাসিরুদ্দিন শাহ, ইমরান হাশমিকে বিপরীতে দেখা গেছে বিদ্যার। 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর