শনিবার, ৩০ মে, ২০২৬, ঢাকা

কার কারণে সৃজিতের বাড়িছাড়া মিথিলা? 

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৪ এপ্রিল ২০২৪, ০৩:৪৩ পিএম

শেয়ার করুন:

কার কারণে সৃজিতের বাড়িছাড়া মিথিলা? 

একাধিকবার ছড়িয়েছে বিচ্ছেদের গুঞ্জন। তবে নিন্দুকের মুখে ঝামা ঘষে এক ছাদের নিচেই আছেন সৃজিত-মিথিলা। এতে দুজনের বন্ধনের দৃঢ়তা কত মজবুত তা নিয়ে যখন সবাই নিশ্চিত তখন জানা গেল বাড়িছাড়া মিথিলা। সৃজিতের কারণে এরকম হয়েছে বলে ভারতীয় সংবাদমাধ্যমকে জানিয়েছেন তিনি। 

আরও পড়ুন: দুই মাসের মধ্যে বিচ্ছেদ হচ্ছে সৃজিত-মিথিলার!


বিজ্ঞাপন


তবে কোনো মনোমালিন্যের কারণে সৃজিতের বাড়ি থেকে বের হননি মিথিলা। বেরিয়েছেন ভয়ে। সাপের ভয়ে। নির্মাতার সর্পপ্রীতি সম্পর্কে নেটিজেনরাও অবগত। এরইমধ্যে ঘরে একাধিক অজগর তুলেছেন তিনি। সেগুলোর ভয়েই গৃহত্যাগী হয়েছেন মিথিলা। 

তিনি বলেন, বাড়িতে প্রথমে একটা সাপ ছিল। সেটা কোনো সমস্যা ছিল না। কিন্তু ওর (সৃজিতের) সাপের প্রতি এত ভালোলাগা শুরু হয়েছে যে, এখন বাড়িতে চারটা পাইথন। ওর আরও সাপ ঘরে নিয়ে আসার প্ল্যান আছে। এত সাপ ঘরে থাকলে ভয় চলে আসাটা স্বাভাবিক। সাপের কারণে আমি সত্যি ভয়ে আছি।’

আরও পড়ুন: তবে কি সংসার ভাঙছে সৃজিত-মিথিলার?

এ সময় মিথিলা আরও বলেন, ‘সৃজিতের সাপের কারণে কয়েক মাস বাড়িতেও যাইনি। এ জন্য আমাকে একরকম বাড়িছাড়াও বলতে পারেন।’


বিজ্ঞাপন


কয়েকদিন আগেই শোনা গিয়েছিল সৃজিতের স্ত্রী পরিচয়টা তার দুর্ভাগ্যের কারণ। এবার জানালেন তার পোষা সাপের ভয়ে ঘর ছেড়েছেন। তবে কথাগুলো মারাত্মকভাবে নেওয়ার কিছু নেই। মিথিলা যে মজার ছলে বলেছেন তা হাসিতেই স্পষ্ট। 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর