শুক্রবার, ২২ মে, ২০২৬, ঢাকা

নায়িকা পপির বাবা মারা গেছেন

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৬ ফেব্রুয়ারি ২০২৪, ১২:২৬ পিএম

শেয়ার করুন:

নায়িকা পপির বাবা মারা গেছেন

ঢালিউড অভিনেত্রী সাদিকা পারভিন পপির বাবা আমির হোসেন মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সোমবার (২৬ ফেব্রুয়ারি) সকালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। সংবাদমাধ্যমকে এ খবর নিশ্চিত করেছে পপির পারিবারিক একটি সূত্র।

জানা গেছে, কয়েক বছর ধরেই পপির বাবা আমির হোসেন বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। বেশ কয়েক মাস ধরে তিনি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। মৃত্যুর আগ পর্যন্ত রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে আইসিইউতে রাখা হয়েছিল তাকে।


বিজ্ঞাপন


আরও পড়ুন: পপি গোপনে বিয়ে করেছেন, রয়েছে সন্তান

একাধিক জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই চিত্রনায়িকা দীর্ঘ তিন বছর ধরে অন্তরালে রয়েছেন। হঠাৎ করেই নিজেকে আড়াল করে নেন এই অভিনেত্রী। প্রথম দিকে তার এ অনুপস্থিতিকে স্বাভাবিক মনে করেছিলেন চলচ্চিত্র সংশ্লিষ্টরা। কিন্তু সময় যতই এগোতে থাকে ততই তাকে ঘিরে ধোঁয়াশা তৈরি হয়।

আরও পড়ুন: পপির সঙ্গে বিয়ে নিয়ে মুখ খুললেন কথিত স্বামী

গত বছরের শেষের দিকে জানা যায় গোপন ঘর বেঁধেছেন পপি। একটি সন্তান জন্ম দিয়েছেন তিনি। আরও জানা যায়, ২০২১ সালের অক্টোবরে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে পুত্র সন্তানের জন্ম দেন পপি। তার স্বামীর নাম আদনান কামাল এবং একমাত্র সন্তানের নাম রেখেছেন আয়াত। বর্তমানে স্বামী-সন্তান নিয়ে ধানমন্ডি বসবাস করছেন পপি।


বিজ্ঞাপন


তবে এ খবর হলেও আড়ালবাস ভাঙেননি পপি। সংসার ও সন্তান নিয়েও খোলেননি মুখ। তিনি শেষ ধরা দিয়েছিলেন এক ভিডিওবার্তায়। গত শিল্পী সমিতির নির্বাচনের সময় ওই ভিডিওতে ইলিয়াস কাঞ্চন-নিপুণ প্যানেলের জন্য ভোট চেয়েছিলেন শিল্পীদের কাছে। সেইসঙ্গে জানিয়েছিলেন, ভাগ্যে থাকলে ক্যামেরার সামনে আসবেন তিনি।

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর