শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬, ঢাকা

শাহরুখকে বিশেষ চিঠিতে কী লিখলেন ‘জাওয়ান’-এর পরিচালক?

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৩ ফেব্রুয়ারি ২০২৪, ১২:০১ পিএম

শেয়ার করুন:

শাহরুখকে বিশেষ চিঠিতে কী লিখলেন ‘জাওয়ান’-এর পরিচালক?

গত বছর বলিউড ছিল শাহরুখ খানের দখলে। তিন তিনটি ছবি ব্যবসাসফল হয়েছে তার। এরমধ্যে এগিয়ে ছিল ‘জাওয়ান’। হাজার কোটির ওপর ব্যবসা করেছে এ ছবি। এবার ছবিটির নির্মাতা অ্যাটলি এক বিশেষ চিঠি লিখলেন শাহরুখকে। কিং খানের থেকে কী শিখেছেন সেকথাই জানিয়েছেন ওই চিঠিতে।

ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি হলিউডের জনপ্রিয় ASTRA পুরস্কারে মনোনয়ন পায় ‘জাওয়ান’। এতে বেশ আনন্দিত অ্যাটলি। সেই আনন্দ ভাগ করে নিতেই তিনি সামাজিক মাধ্যমে খোলা চিঠি লিখেছেন। 


বিজ্ঞাপন


আরও পড়ুন: চুরি করা গল্পে নির্মিত হচ্ছে শাহরুখের ছবি, দাবি প্রযোজকের

ASTRA পুরস্কারের এক ঝলক শেয়ার করে শাহরুখকে ধন্যবাদ জানান অ্যাটলি। সঙ্গে লেখেন, ”জীবনে নম্র হলেই সফলতা আসে। নম্রতার মধ্যে অদ্ভুত এক ক্ষমতা রয়েছে।” অ্যাটলি উল্লেখ করেন, শাহরুখের কাছ থেকেই এই নম্রতা শিখেছেন তিনি।

আরও পড়ুন: ‘জাওয়ান’ নির্মাতার হাত কেটে ফেলা হোক, দাবি শাহরুখ ভক্তের

২০২৪ সালের ASTRA অ্যাওয়ার্ডসের (ASTRA Awards 2024) সেরা ফিচার ক্যাটাগোরিতে মনোনয়ন পেয়েছিল ‘জাওয়ান’। এ ছবির সঙ্গে লড়াই করে ফ্রান্সের ‘অ্যানাটমি অফ আ ফল’, দক্ষিণ কোরিয়ার ‘কংক্রিট ইউটোপিয়া’, ফিনল্যান্ডের ‘ফলেন লিভস’, জাপানের ‘পারফেক্ট ডেজ’, মেক্সিকোর ‘র‌্যাডিক্যাল’, স্পেনের ‘সোসাইটি অফ দ্য স্নো’, জার্মানির ‘দ্য টিচার্স লাউঞ্জ’। তবে শেষ পর্যন্ত পুরস্কার জিতে নেয় ফ্রান্সের ‘অ্যানাটমি অফ আ ফল’।


বিজ্ঞাপন


গত বছর ৭ সেপ্টেম্বর বিশ্বব্যাপী মুক্তি পায় ‘জাওয়ান’। এতে শাহরুখের বিপরীতে ছিলেন দক্ষিণি অভিনেত্রী নয়নতারা ও দীপিকা পাড়ুকোন। অন্যান্য চরিত্রে ছিলেন বিজয় সেতুপতি, প্রিয়মণি, সানিয়া মালহোত্রাসহ একঝাঁক তারকা।

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর