শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬, ঢাকা

‘জাওয়ান’ নির্মাতার হাত কেটে ফেলা হোক, দাবি শাহরুখ ভক্তের

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৯ সেপ্টেম্বর ২০২৩, ১১:২৩ এএম

শেয়ার করুন:

‘জাওয়ান’ নির্মাতার হাত কেটে ফেলা হোক, দাবি শাহরুখ ভক্তের

এই মুহূর্তে ‘জাওয়ান’ জ্বরে কাঁপছে বলিউড। মুক্তির দিন মধ্যরাত থেকে চিনিলোভী পিপঁপড়া মতো সিনেমা হলে ছুটছেন শাহরুখ ভক্তরা। ছবিটি দেখে কিং খানের বন্দনা করতে করতে বের হচ্ছেন তারা। সেই সঙ্গে প্রশংসায় ভাসাচ্ছেন ‘জাওয়ান’-এর নির্মাতা অ্যাটলি কুমারকে। এবার ঘটল ব্যতিক্রম। অ্যাটলির হাত কেটে ফেলার দাবি জানালেন শাহরুখের এক ভক্ত। 

ভারতের পাটনার একটি সিনেমা হলের বাইরে দর্শকদের থেকে সিনেমা সম্পর্কে প্রতিক্রিয়া নেওয়া হচ্ছিল। সেখানে ভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এক শাহরুখ ভক্ত বলেন,‘অ্যাটলির হাত কেটে ফেলা উচিত। তাজমহল বানানোর পর যেমন সমস্ত শ্রমিকদের হাত কেটে ফেলা হয়েছিল যাতে ওরা আরেকটি তাজমহল না বানাতে পারে। তেমনভাবে অ্যাটলি যাতে আর এমন ছবি না বানাতে পারেন তাই তার হাতও কেটে ফেলা হোক।’


বিজ্ঞাপন


আরও পড়ুন: সামান্থা রাজনীতিতে নাম লেখাচ্ছেন!

আরও পড়ুন: বিটিএস তারকাদের সঙ্গে দেখা করতে ঘর ছাড়ল ৩ স্কুলছাত্রী 

বোঝাই যাচ্ছে, এও এক ধরণের স্বীকৃতি অ্যাটলির জন্য। তার নির্মাণের মুগ্ধ করার ক্ষমতা এতটাই যে তাজমহলের ঘটনার সঙ্গে তুলনা করলেন কিং খানের ভক্ত। এরইমধ্যে ছবিটির আয়ের ঝুলিতে এসেছে ৭৫ কোটি রুপি।

এ ছবিতে শাহরুখের বিপরীতে রয়েছেন দক্ষিণি অভিনেত্রী নয়নতারাকে। এছাড়া আছেন দীপিকা পাড়ুকোন। অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন বিজয় সেতুপতি, প্রিয়মণি, সানিয়া মালহোত্রাসহ একঝাঁক তারকা।

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর