মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬, ঢাকা

কোটিপতি হয়েও সালমান খান কেন এক রুমের ফ্ল্যাটে থাকেন?

বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ০৯ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:৪৭ এএম

শেয়ার করুন:

কোটিপতি হয়েও সালমান খান কেন এক রুমের ফ্ল্যাটে থাকেন?

বলিউডের মোস্ট এলিজেবল ব্যাচেলর খ্যাত সালমান খান। কোটি কোটি টাকার মালিক তিনি। তার অভিনয় বারবার মুগ্ধও করেছে সকলকে। এই অভিনেতা প্রায় ২৮৫০ কোটি রুপির মালিক। তবে সম্প্রতি ভাইরাল হওয়া একটি ভিডিও দেখে অনেকেরই মনে প্রশ্ন জেগেছিল ঠিক কেন এত ছোট ঘরে থাকেন অভিনেতা? জানা যায়, এর পেছনে রয়েছে একেবারে অন্যরকম একটি কারণ। অভিনেতার এই ঘরের সঙ্গে কি স্মৃতি জড়িয়ে আছে?

আরও পড়ুন: যেসব কারণে আজও অবিবাহিত সালমান খান

সালমান খানের জীবন নিয়ে মানুষের মধ্যে আগ্রহের শেষ নেই। অভিনেতার বিয়ে থেকে শুরু করে তার জীবনের নানা অধ্যায়ের প্রতি মাঝেমধ্যেই বেশকিছু আলোচনা চলতে থাকে। হঠাৎই একটা ছবি এখন চারিদিকে ছড়িয়ে পড়েছে। কোটি কোটি টাকা আয় করেন তিনি। 

house

শোনা যায়, কখনও কখনও ছবির আয়ের অর্ধেক অংশ চান তিনি। সালমান খানের প্রায় ২৮৫০ কোটি রুপির সম্পত্তি রয়েছে। কিন্তু, এখনও 'টাইগার' এক বেডরুমের ফ্ল্যাটেই থাকেন। শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। তবে সত্যিটা হল সালমান খান মাত্র ১৬ কোটি রুপি একটি বাড়িতে থাকেন। 'ভাইজান'ও যদিও এর পেছনে একটি বিশেষ কারণ রয়েছে বলে জানান।

এর কারণ ব্যাখ্যা করে সালমান বলেন, এই বাড়ির সঙ্গে তাঁর অনেক স্মৃতি জড়িয়ে। একটি সাক্ষাৎকারে সালমান বলেছিলেন যে তিনি ছোটবেলা থেকে এই বাড়িতে থাকেন এবং এই বাড়ির সঙ্গে তার অজস্র স্মৃতি জড়িয়ে। তার শৈশবও কেটেছে এই বাড়িতে। তাই এই বাড়িতেই থাকেন তিনি।

ohu

সালমান গত ৫০ বছর ধরে এই বাড়িতে থাকেন এবং তিনি এটি খুব পছন্দ করেন। এই কারণেই তার পরিবার বাড়িটি ছেড়ে যেতে চান না। এমন নয় যে তিনি নিজের জন্য অন্য বাড়ি কিনতে পারবেন না। তবে সালমান যখন খুশি নিজের জন্য একটি বিলাসবহুল বাড়ি কিনতে পারেন। তবে তার বাড়ির প্রতি অগাধ আসক্তির কারণে তিনি কখনওই অন্য কোনও বাড়ির কথা ভাবেন না এবং এই বাড়িতেই থাকতে পছন্দ করেন।

সম্প্রতি সালমান খানের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যেখানে সালমানের ওজনও খানিক বেড়েছে বলে দেখা গিয়েছে। ছবিগুলোতে সলমান খানের বাড়ির ভেতরটাও যাতে এটি দেখা যাচ্ছে। পরিষ্কারভাবে দেখা যায় যে োলমানের বাড়িতে একটি সাধারণ সোফা, একটি সাধারণ খাবারের টেবিল রয়েছে। কোনও দামি ঝাড়বাতি পর্যন্ত নেই। সামগ্রিকভাবে বোঝাই যায় সলমান খুব সাধারণ জীবনযাপন করতে পছন্দ করেন।

salman2

যখন থেকে এই ছবিগুলো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে, লোকেরা টাইগারের বাড়ি নিয়ে আলোচনা করছে। তবে রিপোর্ট অনুসারে, শাহরুখ খান ২০০ কোটি রুপির বাড়িতে থাকেন। বলিউডের মেগাস্টার অমিতাভ বচ্চনও ১২০ কোটি রুপির জলসায় থাকেন। শিল্পা শেঠিও ১০০ কোটি রুপির একটি বাংলোতে থাকেন। কিন্তু, সালমান খান শুধুমাত্র ১৬ কোটি রুপির ফ্ল্যাটে থাকতে পছন্দ করেন। 

তার জন্মদিন এবং ঈদের বিশেষ উপলক্ষে, সালমান খান এই বাড়ি থেকেই তার ভক্তদের একটি ঝলক দেখান হয়। সালমান তাঁর বাড়িতে একটি জিমও তৈরি করেছেন এবং বাড়ির বেশিরভাগ জিনিসই খুব সাধারণ। যদিও এর বাইরে আরও অনেক সম্পত্তি রয়েছে সালমানের। তবুও তিনি যে ফ্ল্যাটে থাকেন তা সকলের নজর কাড়তে বাধ্য।

এজেড

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর