বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬, ঢাকা

জন্মদিনে ববি দেওলের নতুন লুক

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৭ জানুয়ারি ২০২৪, ০৩:৪০ পিএম

শেয়ার করুন:

জন্মদিনে ববি দেওলের নতুন লুক

বলিউড থেকে ছিটকে গিয়েছিলেন ববি দেওল। ওই সময়টায় ডুবেছিলেন হতাশায়। ‘অ্যানিমেল’ দিয়ে লিখেছেন ফেরার গল্প। সফল হয়েছেন। পর্দায় অল্প সময় পেলেও অভিনয়ে রাম টক্কর দিয়েছেন রণবীর কাপুরের সঙ্গে।

এদিকে আজ ২৭ জানুয়ারি ববি দেওলের জন্মদিন। এদিন ৫৫-এ পা রাখলেন অভিনেতা। বিশেষ দিনটিতে সামনে এলো তার দক্ষিণি সিনেমা কানগুভার প্রথম ঝলক। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।


বিজ্ঞাপন


আরও পড়ুন: শুটিংয়ের ফাকে কাদায় মাখামাখি কেন দুই নায়িকা?

আরও পড়ুন: ট্রান্সজেন্ডার চরিত্রে অভিনয় করতে চান রজনীকান্ত

বহুদিন ধরেই গুঞ্জনে ছিল দক্ষিণি তারকা সূর্য অভিনীত কানগুভার উধিরান চরিত্রে অভিনয় করবেন কোন অভিনেতা। অবশেষে জানা গেল ববিই হলেন এই ছবির উধিরান। কানগুভা ছবির প্রথম ঝলকেই ইঙ্গিত রয়েছে এই ছবি বড়সড় চমক দিতে চলেছে। ছবির পরিচালক দক্ষিণি ফিল্ম ইন্ডাস্ট্রির জনপ্রিয় পরিচালক শিবা।

‘অ্যানিমেল’ ছবিতে মারকুটে ভূমিকায় দেখা গেছে ববিকে। ছবিটি নিয়ে বিতর্কও কম হয়নি। সেসব নিয়েও মুখ খুলেছেন এ অভিনেতা। বলেছিলেন, আমি একজন অভিনেতা। ছবির গল্পের জন্য যা ডিমান্ড করেছে, তাই করেছি। আমি হিংস্রতা বা কর্কশ পৌরুষকে প্রচার করছি না। তবে এটা বলতে পারি, একটু ভেবে দেখুন, ছবিতে যা দেখানো হয়েছে, সেরকম মানুষ কি সমাজে নেই!

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর