গতকাল বুধবার (২৪ জানুয়ারি) রাতে মৃত্যু হয়েছে ঢালিউড অভিনেতা আরিফিন শুভর মা খায়রুন নাহারের। এতে ঢালিউডে নেমেছে শোকের ছায়া। অভিনেতার সহকর্মী ও শুভানুধ্যায়ীদের অনেকেই সামাজিক মাধ্যমে প্রকাশ করেছেন শোক। চঞ্চল চৌধুরী জানিয়েছেন দুঃসংবাদটি শুনেই ঘুম ভেঙেছে তার।
অভিনেতা চঞ্চল চৌধুরী লিখেছেন, ঘুম থেকে উঠেই দুঃসংবাদটা পেলাম। আমাদের খুব কাছের মানুষ, ছোট ভাই,অভিনেতা আরিফিন শুভর আম্মা গতরাতে শেষ নিশ্বাস ত্যাগ করেছেন। খালাম্মার আত্মার চিরশান্তি কামনা করছি।
বিজ্ঞাপন
আরও পড়ুন: মা হারালেন চিত্রনায়ক আরিফিন শুভ
এরপর পর্দার কালুয়া লিখেছেন, বাবা-মা হারানোর কষ্ট যেকোনো সন্তানের জন্যইপৃথিবীর গভীরতম বেদনার অভিজ্ঞতা। বলতে গেলে শুভর শেষ আশ্রয় ছিল ওর মা। খুব কাছ থেকে জানা শুভ এবং খালাম্মার কুশল জানাটা বেশ কিছুদিনের অভ্যাস হয়ে গিয়েছিল আমার। শেষ কুশল সংবাদটা আর জানা হলো না।

এরপর নিজের বাবা হারানোর অভিজ্ঞতা তুলে ধরে চঞ্চল লেখেন, এক বছর হয়ে গেল নিজের পিতা হারানোর কষ্টটা বুকে ছাঁই চাপা দিয়ে রাখি।মাঝে মাঝে কষ্টে নিঃশ্বস বন্ধ হয়ে আসে। তবুও বেঁচে থাকি।
বিজ্ঞাপন
আরও পড়ুন: এক ছবিতে শাকিব-শুভ
সবশেষে শুভর উদ্দেশে চঞ্চল লেখেন, তোকেও এই গভীরতম কষ্ট বুকে নিয়েই বাকি জীবনটা কাটাতে হবে শুভ। শোক আর সমবেদনা জানানো ছাড়া আর কিছু বলার নেইরে ভাই। মায়েরা চলে যায়,মায়ের বাড়িটাই শুধু থেকে যায়।
গতকাল বুধবার (২৪ জানুয়ারি) রাতে মৃত্যু হয় শুভর মা খায়রুন নাহারের। সামাজিক মাধ্যমে এ খবর জানান চিত্রনায়ক ও শিল্পী সমিতির সাবেক সাধারণ সম্পাদক জায়েদ খান।
জানা গেছে, বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন শুভর মা। ২০১৭ সাল থেকে আক্রান্ত ছিলেন সিজোফ্রেনিয়া রোগে। গত আট বছর ধরে শুভর ঢাকার বাসায় থাকতেন। কাজের ফাঁকে মায়ের সেবা-ডাক্তার-ওষুধ নিয়ে ছোটাছুটির মধ্যে থাকতে হতো শুভকে। ইহলোক বা পরলোকে সকল বাবা মায়ের জন্য প্রার্থনা।




