মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬, ঢাকা

১৩৬ কেন্দ্রের ফল প্রকাশ, ট্রাক নিয়ে খাদে মাহি 

জেলা প্রতিনিধি, রাজশাহী
প্রকাশিত: ০৭ জানুয়ারি ২০২৪, ০৯:৪২ পিএম

শেয়ার করুন:

১৩৬ কেন্দ্রের ফল প্রকাশ, ট্রাক নিয়ে খাদে মাহি 

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ শেষ হয়েছে বিকেল চারটায়। তারপর থেকেই প্রার্থীরা আছেন ফলাফলের অপেক্ষায়। সেই দলে আছেন রাজশাহী-১ আসনের (গোদাগাড়ী-তানোর) স্বতন্ত্র প্রার্থী চিত্রনায়িকা মাহিয়া মাহি।

নির্বাচনী প্রচারণায় ট্রাক প্রতীক নিয়ে আলোচনার তুঙ্গে থাকলেও ভোটের মাঠে মোটেও পাত্তা পাচ্ছেন না মাহি। সবশেষে খবর অনুযায়ী, রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনে মোট ভোটকেন্দ্র ১৫৮টি। রোববার (৭ জানুয়ারি) রাত সাড়ে ৯টা নাগাদ প্রকাশ হয়েছে এ আসনের ১৩৬ কেন্দ্রের ফলাফল।


বিজ্ঞাপন


আরও পড়ুন: ১৭ কেন্দ্রে ফল প্রকাশ, একটি ভোটও পাননি মাহি 

এতে চিত্রনায়িকা মাহিয়া মাহি পেয়েছেন ৮ হাজার ৩২০টি ভোট। তবে ১৭টি কেন্দ্রে কোনো ভোট পাননি তিনি। সর্বশেষ ফলাফলেও এগিয়ে রয়েছেন নৌকার প্রার্থী ওমর ফারুক চৌধুরী। তিনি পেয়েছেন ৮১ হাজার ভোট।

এর আগে সকাল ১০টার দিকে তানোর উপজেলার মুণ্ডুমালা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র পরিদর্শনে আসেন তিনি। সেসময় তিনি বলেছিলেন, ফলাফল যা হওয়ার হবে, আমি হারি আর জিতি কালকে (সোমবার) পুরো এলাকায় একটা শোডাউন দেব। হেরে গেলেও সবাইকে জানান দেব, আমি তাদের সঙ্গে আছি।

আরও পড়ুন: ভোট দিয়ে যা বললেন মমতাজ


বিজ্ঞাপন


আরও বলেছিলেন, ভোটগ্রহণকে কেন্দ্র করে এলাকায় উৎসবমুখর পরিবেশ চলছে। প্রশাসন খুবই অ্যাকটিভ। সুন্দর করে সুষ্ঠু পরিবেশে ভোট হচ্ছে।

অভিনেত্রী ভাষ্য ছিল, সব কেন্দ্রেই আমার লোকজন আছে। এটা আমার প্রথম নির্বাচন। আপনারা সবাই জানেন, অন্যদের মতো আমি একদম পুরোদস্তুর রাজনীতিবিদ না। অনেকেই আমার বয়সের আগে থেকে রাজনীতির সাথে যুক্ত। তাদের কার্যক্রম যতটা মসৃণ হবে, সেখানে আমার তো একটু ঘাটতি থাকবেই। তবে ওভারঅল সবকিছু ভালোই আছে।

মাহি বলেছিলেন, পাস করি, আর ফেল করি এখন এটা আমার কাছে বড় বিষয় না। তবে আমি মানুষের এত কাছাকাছি গিয়েছি, এত বয়স্ক মানুষের দোয়া পেয়েছি যা বলার মতো না।

আরও পড়ুন- স্বতন্ত্র প্রার্থীর কাছে পাত্তা পাচ্ছেন না মমতাজ

সবশেষে এ তারকা বলেছিলেন, প্রত্যন্ত অঞ্চলে গিয়েছি এবং অনেক মানুষের সঙ্গে কথা বলেছি। মানুষের কষ্টের কথাগুলো শুনেছি। এর থেকে অনেক কিছু শেখার আছে। তাদের জন্য আমার অনেক করণীয় আছে। আমি যদি সুপ্রিম পাওয়ার পাই, তাহলে বৃহৎ পরিসরে তাদের সহযোগিতা করতে পারব। আর না পেলেও আমি ব্যক্তিগত উদ্যোগে তাদের সহযোগিতা করব।

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর