রোববার, ২৪ মে, ২০২৬, ঢাকা

আঙুলের ছবি পোস্ট করে যে আভাস দিলেন জয়া

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৭ জানুয়ারি ২০২৪, ০১:১৩ পিএম

শেয়ার করুন:

আঙুলের ছবি পোস্ট করে যে আভাস দিলেন জয়া

আজ ৭ জানুয়ারি সকাল ৮টা থেকে শুরু হয়েছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ। পছন্দের প্রার্থীকে ভোট দিতে কেন্দ্রে যাচ্ছেন ভোটাররা। এ দলে রয়েছেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। ভোট প্রদান করেছেন করেছেন তিনি। 

ভোট প্রদানের খবর জয়া নিজেই জানিয়েছেন সামাজিক মাধ্যমে। নিজের ফেসবুকে বৃদ্ধাঙ্গুলির একটি ছবি প্রকাশ করেছেন। সেখানে দেখা যাচ্ছে ভোটের কালি লাগানো আছে আঙুলে। ছবির নিচে লেখা ১/৭/২৪। এতে স্পষ্ট, এ তারকা যে ভোট প্রদান করেছেন ছবিটি তারই আভাস। 


বিজ্ঞাপন


আরও পড়ুন: প্রধানমন্ত্রী আমাকে ভোট দিতে এসেছিলেন: ফেরদৌস

আরও পড়ুন: আমার জয় কেউ ঠেকাতে পারবে না: হিরো আলম

তবে কোন এলাকায় ভোট দিয়েছেন তা কিছু জানাননি জয়া। জানা গেছে, তিনি বারিধারার বাসিন্দা। এলাকাটি ঢাকা-১৭ আসনের অন্তর্ভুক্ত। 

এদিকে একই আসনের ভোটার চিত্রনায়ক রিয়াজ। নেট দুনিয়ায় তিনিও জানিয়েছেন ভোট প্রদানের খবর। সেইসঙ্গে নেটাগরিকদের উদ্দেশে লিখেছেন, ‘আমরা আমাদের ভোট দিয়েছি আপনি দিয়েছেন তো? না দিয়ে থাকলে আপনার মূল্যবান ভোটটি প্রদান করুন নিজের স্বার্থে, দেশের স্বার্থে, গণতন্ত্রের স্বার্থে। আমার ভোটে জিতবে দেশ।’

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর