রোববার, ৭ জুন, ২০২৬, ঢাকা

জয়া আহসান-চঞ্চল চৌধুরী কোন আসনের ভোটার?  

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৬ জানুয়ারি ২০২৪, ১২:১১ পিএম

শেয়ার করুন:

জয়া আহসান-চঞ্চল চৌধুরী কোন আসনের ভোটার?  

আগামীকাল ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। প্রার্থীরাও সেরেছেন প্রচারণার ধাপ। অপেক্ষা ভোটের। ভোটাররা চোখ বুলিয়ে নিচ্ছেন ভোটার তালিকায় নিজেদের নাম। কে কোন কেন্দ্রের ভোট দেবেন সেটিও দেখে নিচ্ছেন। চলুন জেনে নেওয়া যাক, দুই বাংলার জনপ্রিয় অভিনয়শিল্পী জয়া আহসান ও কোন আসনের ভোটার? 

আরও পড়ুন: শাকিব খান কোন আসনের ভোটার? 


বিজ্ঞাপন


চঞ্চল চৌধুরী ঢাকা-৮ আসনের ভোটার। শাহজাহানপুরের ভোটার চঞ্চল চৌধুরী দিনের শুরুতেই ভোট দেবেন, এমনটাই জানালেন। বলেন, সচেতন নাগরিক হিসেবে ভোট দেওয়া আমার আপনার সবার দায়িত্ব। অবশ্যই সবার কেন্দ্রে গিয়ে ভোট দেওয়া উচিত।

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান বারিধারার বাসিন্দা। এলাকাটি ঢাকা-১৭ আসনের অন্তর্ভুক্ত। ঢাকা ১৭-এর ভোটার তিনি। 

আরও পড়ুন: রিয়াজ-পূর্ণিমা কোন আসনের ভোটার?

এদিকে ঢালিউড কিং শাকিব খানও ঢাকা ১৭-এর ভোটার। গেল জাতীয় সংসদ নির্বাচনে মাকে নিয়ে গুলশান মডেল স্কুল কেন্দ্রে ভোট দিতে গিয়েছিলেন তিনি। অন্যদিকে নায়িকা নিপুণ থাকেন ঢাকার বনানীতে। এই এলাকাটিও পড়ে ঢাকা ১৭ আসনে। তবে তিনি ভোটের দিন ভোট দিয়ে ঢাকা ১০-এর আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ফেরদৌসের সঙ্গে থাকতে পারেন বলে জানিয়েছেন।

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর