শনিবার, ৯ মে, ২০২৬, ঢাকা

শাকিব খান এত শিক্ষিত নন: জায়েদ খান 

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৬ ডিসেম্বর ২০২৩, ১২:২৪ পিএম

শেয়ার করুন:

শাকিব খান এত শিক্ষিত নন: জায়েদ খান 

অভিনয়শিল্পীরা সাধারণত অভিনয় দিয়ে আলোচনায় থাকেন। আর জায়েদ খান আলোচনায় থাকেন কথা দিয়ে। ক্যামেরার সামনে এলেই নিজের সম্বন্ধে এমন কিছু কথা বলে বসেন যাতে নেটিজেনরা নড়েচড়ে বসতে বাধ্য হন। এবার তিনি মুখ খুললেন ঢালিউড সুপারস্টার শাকিব খানের শিক্ষা-দীক্ষা নিয়ে।

সম্প্রতি একটি সেলিব্রেটি শোতে হাজির হয়ে শাকিব প্রসঙ্গে জায়েদ বলেন, ‘জায়েদ ও শাকিবের মাঝে দুটি গুণের পার্থক্য হচ্ছে- আমি অনেক শিক্ষিত। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স করেছি। অন্যদিকে শাকিব খান এত শিক্ষিত নন। তবে শাকিব খান আমার চেয়ে খুব ভালো অভিনেতা। যেটা আমার মাঝে নাই।’


বিজ্ঞাপন


আরও পড়ুন: আলোচনায় থাকতে বুবলীর নাম নেন শাকিব!

আরও পড়ুন: বাছাইয়ে টিকে গেলেন চিত্রনায়ক ফেরদৌস

এ সময় শবনম বুবলিকে নিয়েও কথা বলেছেন জায়েদ। তাকে নিয়ে জায়েদ বলেন, ‘বুবলীর সঙ্গে আমার তেমন পরিচয় নেই। তাই তার সম্পর্কে ধারণা কম। তবে সে প্রায়ই দাবি করে তাকে নিয়ে ষড়যন্ত্র হয়। আমার খুব জানার ইচ্ছা, বুবলীকে নিয়ে কেন এত ষড়যন্ত্র হয়। বিষয়টা এমন- বুবলী মানেই যেন ষড়যন্ত্রের শিকার।’

কথায় কথায় সমালোচিত হতে হয় জায়েদকে। এ নিয়েও কথা বলেছেন তিনি। তার ভাষ্য, ‘সমালোচনাকারী না থাকলে আমি কি এত জনপ্রিয়তা পেতাম? কখনই পেতাম না। ভালো কথা কেউ শুনে না এবং দেখে না। ভালো কথা কখনও ভাইরালও হয় না। নেতিবাচক প্রচারণা ছাড়া তারকা হওয়া খুব কঠিন। সমালোচনা আমার কাছে ভালোই লাগে। এতে খারাপ লাগে না। কখনও মন খারাপও হয় না।’

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর