শনিবার, ২ মে, ২০২৬, ঢাকা

বাড়াবাড়ি করা ঠিক না, তিশার উদ্দেশে বললেন অপু 

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৫ নভেম্বর ২০২৩, ১২:৩৬ পিএম

শেয়ার করুন:

বাড়াবাড়ি করা ঠিক না, তিশার উদ্দেশে বললেন অপু 

আত্মহত্যা চেষ্টার খবর ও সংবাদকর্মীদের সঙ্গে অপেশাদার আচরণের কারণে আলোচনায় আছেন তানজিন তিশা। অভিনেত্রীর গর্ভপাত নিয়ে গুঞ্জন উঠেছিল। বিষয়টির সত্যতা যাচাই করতে গেলে এক টেলিভিশন সাংবাদিকের ওপর ক্ষিপ্ত হন তিশা। হুমকি-ধামকির পর ডিবি কার্যালয়ে ওই সাংবাদিকের নামে অভিযোগ করেন অভিনেত্রী।

এদিকে বিষয়টি চোখে পড়েছে অপু বিশ্বাসের। সম্প্রতি সংবাদকর্মীদের সঙ্গে কথোপকথনের সময় এ প্রসঙ্গে মন্তব্য করেছেন তিনি।


বিজ্ঞাপন


আরও পড়ুন: তিশার ঔদ্ধত্যপূর্ণ আচরণ, রাজপথে নামছেন সাংবাদিকরা

অপু বলেন, ‘বিনোদন সাংবাদিক তামিমকে নিয়ে যেসব কথা হচ্ছে, আমি যতদূর জানি, তামিম একজন সুইট মানুষ ও ভালো ব্যক্তিত্বসম্পন্ন সাংবাদিক। আমি জানি না, দুজনের কথোপকথনের মধ্যে কোথায় গ্যাপ ছিল। তিশাও একজন আমার পছন্দের অভিনেত্রী।’

আরও পড়ুন: তানজিন তিশা কেন ডিবি কার্যালয়ে গিয়েছিলেন? 

অপু মনে করেন, এতদূর না গিয়ে— তানজিন তিশা যেহেতু একজন নারী, সে্যায়ে নারীকে সব জায়গায় প্রমাণ তুলে ধরা ঠিক না। দুজনের মধ্যে বড় কোনো গ্যাপ থাকলে সিনিয়র সাংবাদিকদের সঙ্গে কথা বলে ঝামেলা মিটিয়ে ফেলা যেত। এটাকে সামনে নিয়ে গিয়ে সাংবাদিক ও আর্টিস্টদের মাঝে দূরত্ব বেড়ে গেছে।


বিজ্ঞাপন


আরও পড়ুন: তিশার জন্য সাংবাদিকরা অনেক করেছেন: নাসিম

এ সময় তিশার উদ্দেশে অপু বলেন, ‘সাংবাদিকদের যথেষ্ট অধিকার রয়েছে। কোনো তথ্য ছড়িয়েছে বা কোনো বিষয় তাদের (সাংবাদিকদের) কাছে পৌঁছালে, সেটা সত্যতা যাচাই করে প্রচার করা। এটা তাদের নৈতিক বিষয়। এটি নিয়ে বাড়াবাড়ি করা ঠিক না।’

এদিকে তিশার অপেশাদার বক্তব্য ও ঔদ্ধত্যপূর্ণ আচরণের প্রতিবাদে সরব সাংবাদিকরা। মঙ্গলবার (২১ নভেম্বর) রাজধানীর কারওয়ানবাজারের সার্ক ফোয়ারার সামনে জড়ো হন টেলিভিশন, পত্রিকা, অনলাইন পোর্টাল ও রেডিওতে নিয়োজিত বিনোদন বিভাগের সংবাদকর্মীরা। এ সময় তিশাকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেন সাংবাদিকরা। কিন্তু ক্ষমা না চাওয়ায় তাকে নিয়ে সব ধরনের নির্মাণ থেকে বিরত থাকার আহবান জানানো হয় নির্মাতাদের প্রতি।

ঘটনার সূত্রপাত তিশার আত্মহত্যার চেষ্টার খবর চাউর হওয়ার পর থেকে। সেসময় সংবাদকর্মীদের এক হাত নেন তিশা। মুশফিক আর ফারহানের সঙ্গে তার প্রেম সম্পর্কে কোনো সাংবাদিক প্রশ্ন করলে তাকে উড়িয়ে ফেলার হুমকি দেন তিনি। বেসরকারি টেলিভিশনের সাংবাদিক মাজহারুল ইসলাম তামিমকে এ হুমকি দিয়েছিলেন তিশা। পরে গতকাল সোমবার ডিবি কার্যালয়েও তামিমকে নিয়ে অপেশাদার বক্তব্য দেন এ অভিনেত্রী।

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর