শনিবার, ২০ জুন, ২০২৬, ঢাকা

পরীমণির নানাভাই আর নেই

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৪ নভেম্বর ২০২৩, ০৯:২২ এএম

শেয়ার করুন:

পরীমণির প্রিয় নানাভাই আর নেই

ঢাকাই সিনেমার নায়িকা পরীমণির নানা শামসুল হক গাজী আর নেই। বৃহস্পতিবার (২৩ নভেম্বর) দিবাগত রাত ২টা ১১ মিনিটে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

শুক্রবার (২৪ নভেম্বর) সকালে এক ফেসবুক স্ট্যাটাসে বিষয়টি জানিয়েছেন পরিচালক চয়নিকা চৌধুরী।


বিজ্ঞাপন


তিনি লিখেছেন, আমাদের শ্রদ্ধেয় নানুভাই... পরীমণির প্রিয় নানুভাই রাত ২টা ১১ মিনিটে এভারকেয়ার হাসপাতালের আইসিইউতে চিকিৎসারত অবস্থায় সবাইকে কাঁদিয়ে আমাদের ছেড়ে পরপারে চলে গেছেন।

>> আরও পড়ুন:
পরীমণির জন্মদিন যে কারণে উৎসবহীন
অসুখ, বিপদ না এলে মানুষ চেনা যায় না: পরীমণি

চয়নিকা চৌধুরী জানান, আজাদ মসজিদে গোসল করানোর পর ভোর ৪টায় পরীমণি নানুভাইকে নিয়ে এখন তার নিজ গ্রামের পথে। সেখানেই নানীর পাশে নানুভাইকে শায়িত করা হবে।

pari-


বিজ্ঞাপন


ফেসবুক স্ট্যাটাসে এই চলচ্চিত্র পরিচালক আরও লিখেছেন, সবাই পরীর জন্যে, পরীর নানুভাইয়ের জন্যে দোয়া ও প্রার্থনা করবেন, যেন পরপারে তিনি শান্তিতে থাকেন। পরী যেন সহ্য শক্তি পায়। আহা! নানুভাই আপনাকে কোনদিন ভুলব না। আমার দেখা আপনি অসাধারণ সুশিক্ষিত একজন মানবিক মানুষ। আপনার ভালোবাসা অমলিন। শ্রদ্ধা আর ভালোবাসা।

/এএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর