বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬, ঢাকা

ঠোঁট সার্জারি প্রসঙ্গে মুখ খুললেন অপু বিশ্বাস 

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৭ আগস্ট ২০২৩, ০৫:৫৯ পিএম

শেয়ার করুন:

ঠোঁট সার্জারি প্রসঙ্গে মুখ খুললেন অপু বিশ্বাস 

লম্বা সময় ঢালিউডে রাজত্ব করেছেন অপু বিশ্বাস। এখনও পর্দায় নিয়মিত। জনপ্রিয়তাও রয়েছে আগের মতো। বছর খানেক হলো গুঞ্জন উঠেছে, ঠোঁট সার্জারি করিয়েছেন তিনি। সামাজিক মাধ্যমে অনেকেই এ দাবি তুলেছেন। এবার বিষয়টি নিয়ে মুখ খুললেন অপু।

ঠোঁট সার্জারির বিষয়টি নাকচ করে দিয়ে অপু বলেন, ‘আমার সামনের দাঁতটা বাঁকা। অনেক জায়গায় বলা হয়েছে যে, আমি সার্জারি করিয়েছি। যদি আমাকে সার্জারি করাতেই হতো, তাহলে প্রথমে আমার দাঁতটাকে সোজা করতাম।’


বিজ্ঞাপন


আরও পড়ুন: এমপি নির্বাচন করতে চান মাহি 

তিনি আরও বলেন, ‘আমি কিন্তু শুরু থেকেই হেলদি। কখনও ছিপছিপে ছিলাম না। সুতরাং এই দুটো বিষয়ই (দাঁত ও স্বাস্থ্য) আমাকে মোকাবিলা করতে হয়েছে। আমার সেই চ্যালেঞ্জই ছিল, আমার যদি প্রতিভা থাকে, দর্শক যদি ভালোবাসে, তাহলে ভালো কাজ দিয়েই দর্শকের কাছে পৌঁছাব।’

আরও পড়ুন: অভিনয়কে পেশা হিসেবে নেওয়াটা ভুল সিদ্ধান্ত ছিল: মাজনুন মিজান 

গতকাল শনিবার ‘সামার ফেস্ট’ শীর্ষক একটি আয়োজনে অংশ নেন অপু বিশ্বাস। সেখানে গণমাধ্যমের মুখোমুখি হন আর নিজের ব্যক্তিজীবন নিয়ে এসব কথা বলেন।


বিজ্ঞাপন


অপু বিশ্বাসকে সবশেষ দেখা গেছে ‘লাল শাড়ি’সিনেমায়। এতে তার বিপরীতে অভিনয় করেছেন সাইমন সাদিক। এটি পরিচালনা করেছেন বন্ধন বিশ্বাস। মাত্র ১২টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল এই ছবি।

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর