সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ঢাকা

এনসিটিবিতে পদায়নের চার দিনের মাথায় মাউশিতে ওএসডি ড. জাহিদা বেগম

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৩ নভেম্বর ২০২৬, ০৭:৩৬ পিএম

শেয়ার করুন:

এনসিটিবিতে পদায়নের চার দিনের মাথায় মাউশিতে ওএসডি ড. জাহিদা বেগম
মাউশির সহযোগী অধ্যাপক ড. জাহিদা বেগম।

জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডে (এনসিটিবি) ঊর্ধ্বতন বিশেষজ্ঞ পদে প্রেষণে নিয়োগ পাওয়ার চার দিনের মাথায় বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের (মাউশি) সহযোগী অধ্যাপক ড. জাহিদা বেগমকে।

সোমবার (২৩ নভেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তাকে মাউশিতে ওএসডি হিসেবে বদলি ও পদায়ন করা হয়। মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সরকারি কলেজ-২ শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনে সই করেছেন উপসচিব এ এস এম শাহরিয়ার জাহান।

প্রজ্ঞাপনে বলা হয়, বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের কর্মকর্তা ড. জাহিদা বেগমকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত নিজ বেতন ও বেতনক্রমে মাউশি অধিদফতরের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে পদায়ন করা হয়েছে। একই সঙ্গে আদেশ জারির দিনই তাকে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগে, গত ১৯ নভেম্বর পৃথক এক প্রজ্ঞাপনে ড. জাহিদা বেগমকে এনসিটিবির ঊর্ধ্বতন বিশেষজ্ঞ পদে প্রেষণে পদায়ন করেছিল শিক্ষা মন্ত্রণালয়। তবে ওই আদেশের চারদিন পার না হতেই নতুন প্রজ্ঞাপনে তার পদায়ন পরিবর্তন করা হলো।

মাউশির প্রশিক্ষণ শাখার সহকারী পরিচালক (প্রশিক্ষণ-২) হিসেবে দায়িত্ব পালনকালে ড. জাহিদা বেগমের বিরুদ্ধে প্রশিক্ষণের অর্থ ব্যবস্থাপনায় অনিয়ম, ভুয়া বিল-ভাউচার তৈরি, বদলি ও পদায়নে প্রভাব বিস্তার এবং স্বজনপ্রীতির মাধ্যমে বিদেশে প্রশিক্ষণের জন্য শিক্ষক নির্বাচনের অভিযোগ ওঠে।

এসব অভিযোগের মধ্যে তাকে এনসিটিবির গুরুত্বপূর্ণ পদে প্রেষণে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত প্রকাশ্যে এলে বিভিন্ন মহলে সমালোচনা শুরু হয়। এ নিয়ে আলোচনা-সমালোচনার মধ্যেই চার দিনের মাথায় তাকে ওএসডি করার আদেশ দিল শিক্ষা মন্ত্রণালয়।

এম/এএম

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর