বিদ্যুৎ পরিদর্শকের দফতরের প্রধান বিদ্যুৎ পরিদর্শক মো. আনোয়ারুল ইসলামকে প্রাথমিক শিক্ষা অধিদফতরের নতুন মহাপরিচালক হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।
রোববার (২২ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
অন্য এক প্রজ্ঞাপনে মহাপরিচালক শাহীনা ফেরদৌসীকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে।
এর আগে চলতি বছরের ২২ এপ্রিল অধিদফতরের নতুন মহাপরিচালক পদে নিযুক্ত হয়েছিলেন শাহীনা ফেরদৌসী। তার আগে তিনি কর্মরত ছিলেন বাংলাদেশ ডেইরি উন্নয়ন বোর্ডের নির্বাহী পরিচালক পদে।
এএইচ




