রোববার, ২২ নভেম্বর, ২০২৬, ঢাকা

ফরিদাবাদ মাদরাসার ৭০ সালা মহাসম্মেলন শুরু কাল, প্রস্তুত ধুপখোলা মাঠ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২২ নভেম্বর ২০২৬, ০৩:৫০ পিএম

শেয়ার করুন:

ফরিদাবাদ মাদরাসার ৭০ সালা মহাসম্মেলন শুরু কাল, প্রস্তুত ধুপখোলা মাঠ
রাজধানীর গেন্ডারিয়ার ধুপখোলা মাঠে এই আয়োজন করা হচ্ছে। ছবি: সংগৃহীত

রাজধানীর ঐতিহ্যবাহী দীনি শিক্ষাপ্রতিষ্ঠান জামিয়া আরাবিয়া ইমদাদুল উলুম ফরিদাবাদ ঢাকার ৭০ সালা দস্তারবন্দি মহাসম্মেলন শুরু হচ্ছে আগামীকাল সোমবার (২৩ নভেম্বর)। তিন দিনব্যাপী এ মহাসম্মেলনে প্রায় ২০ হাজার ফুজালাকে দস্তারে ফজিলত প্রদান করা হবে। সম্মেলন ঘিরে ইতোমধ্যে সম্পন্ন হয়েছে রাজধানীর ধুপখোলা মাঠের প্রায় আট একরজুড়ে বিস্তৃত আয়োজনের প্রস্তুতি। বিদেশি উলামায়ে কেরামও একে একে ঢাকায় পৌঁছেছেন।

সম্মেলন উপলক্ষে মাঠে প্রস্তুত করা হয়েছে বিশাল মঞ্চ, প্যান্ডেল, অতিথিদের অপেক্ষাকক্ষ, তথ্য যাচাই কাউন্টার, পাগড়ি জোন, স্টল মার্কেট, স্বেচ্ছাসেবক কাউন্টার, জরুরি নিবন্ধন কাউন্টার ও মিডিয়া কাউন্টার। এ ছাড়া মাঠের প্রবেশপথসহ ভেতরের বিভিন্ন অংশ সাজানো হয়েছে সম্মেলনের উপযোগী করে।

আরও পড়ুন

যে কারণে বাংলাদেশে আসছেন না মুফতি তাকি উসমানি

সম্মেলনের মিডিয়া সমন্বয়ক মুফতি আহসান শরীফ জানান, মহাসম্মেলনে অংশ নিতে ইতোমধ্যে বাংলাদেশে পৌঁছেছেন পাকিস্তান মাদরাসা শিক্ষা বোর্ড বেফাকের মহাসচিব মাওলানা হানিফ জালান্ধরি, ভারতের মাওলানা মুহাম্মদ রমজান মেওয়াতি, মাওলানা শাহ হাকিম মাজহার, মাওলানা ফয়সাল নাদিম ও মাওলানা সাইয়িদ আজহার মাদানী। এ ছাড়া পাকিস্তানের মাওলানা ইলিয়াস ঘুম্মান, মাওলানা আওরঙ্গজেব ফারুকি ও মুফতি আবুল কাসেম নোমানীসহ আরও কয়েকজন বিশিষ্ট আলেমের সম্মেলনে যোগ দেওয়ার কথা রয়েছে।

Faridabad2

প্রথম দিন সোমবার বিকেল ৪টায় শায়খুল হাদিস মাওলানা আবদুল কুদ্দুসের সভাপতিত্বে স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে সম্মেলনের কার্যক্রম শুরু হবে। অনুষ্ঠান সঞ্চালনা করবেন মুফতি ইমাদুদ্দীন ও মাওলানা হাসান জামিল।

আরও পড়ুন

শিক্ষার্থীদের নির্যাতন নিষিদ্ধ করল কওমি বোর্ড, কড়া হুঁশিয়ারি

এদিন বয়ান করবেন পাকিস্তানের জামিয়া ফারুকিয়ার প্রিন্সিপাল মাওলানা ওবাইদুল্লাহ খালিদ, জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি আবদুল মালেক, পাকিস্তান বেফাকের মহাসচিব মাওলানা হানিফ জালান্ধরি এবং জামিয়া ফরিদাবাদের সিনিয়র মুফতি ও মুহাদ্দিস মুফতি আবু সাঈদ। এ ছাড়া ভিডিও কনফারেন্সের মাধ্যমে হাদিসের সবক পড়াবেন শাইখুল ইসলাম মুফতি মুহাম্মদ তাকী উসমানী।

সম্মেলনের প্রথম দিনেই প্রায় তিন হাজার ফুজালাকে দস্তারে ফজিলত প্রদান করা হবে। এ উপলক্ষে ঢাকার বাইরের বিভিন্ন জেলা থেকে ফুজালারা ইতোমধ্যে ঢাকার উদ্দেশে রওনা হয়েছেন। অনেকে পৌঁছেও গেছেন রাজধানীতে।

জেবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর