সাবেক স্ত্রীর ব্যক্তিগত ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে ঢাকা কলেজ ছাত্রদল নেতা খালিদ পারভেজকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-২)।
ব্যক্তিগত ছবি ও ভিডিও ব্যবহার করে পর্নোগ্রাফি তৈরি এবং ইলেকট্রনিক ডিভাইসের মাধ্যমে তা প্রদর্শন করে সামাজিক মর্যাদাহানির অভিযোগে দায়ের করা মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ছিল।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকেলে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
এসআরবি-২ সূত্র জানা গেছে, খালিদ পারভেজের নামে পর্নোগ্রাফির একটা মামলা এবং গ্রেফতারি পরোয়ানা ছিলো। যে থানা থেকে তার রিকুইজিশন দেওয়া আছে, সেটার ভিত্তিতে তাকে আটক করে দিয়েছি। প্রথমে তাকে হাতিরঝিল থানায় দেওয়া হয়েছে, পরবর্তীতে ঠাকুরগাঁও সদর থানায় হস্তান্তর করা হবে।
গ্রেফতার খালিদ পারভেজ ঢাকা কলেজের ব্যবস্থাপনা বিভাগের ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী। তিনি ঢাকা কলেজ ছাত্রদলের আহ্বায়ক সদস্য। তিনি ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার জনগাঁও এলাকার আমজাদ হোসেন ঝন্টুর ছেলে।
গত ১ জুলাই ঠাকুরগাঁওয়ের অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. শরিফুল ইসলামের আমলী আদালতে মামলাটি করেন মোছা. লাকী আক্তার। পরবর্তীতে ৯ জুলাই মামলাটি এজাহারভুক্ত হয়। এ বিষয়ে খালিদ পারভেজসহ (২৭) অপর অভিযুক্ত রবিউল ইসলাম (২৯)।
মামলার নথি অনুযায়ী, ঠাকুরগাঁওয়ের মোছা. লাকী আক্তার বাদী হয়ে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন, ২০১২-এর ৮(১), ৮(২), ৮(৩) ও ৮(৪) ধারায় অভিযোগটি দায়ের করেন। মামলাটি ঠাকুরগাঁও আমলি আদালতের সি.আর. ৬৭৪/২০২৬ নম্বর মামলা হিসেবে নথিভুক্ত হয়েছে।
অভিযোগ অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ ওই নারীর সঙ্গে খালিদ পারভেজের বিয়ে হয়। বিয়ের পর তারা স্বামী-স্ত্রী হিসেবে বিভিন্ন স্থানে ঘোরাফেরা ও একসঙ্গে সময় কাটান। পরে ১৬ জুন ওই নারীকে না জানিয়ে তাকে তালাক দেন খালিদ। তালাকের পরও তিনি ওই নারীর সঙ্গে শারীরিক সম্পর্কের প্রস্তাব দেন। এতে রাজি না হওয়ায় দাম্পত্য জীবনের অন্তরঙ্গ ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেন।
পরবর্তীতে প্রস্তাবে রাজি না হওয়ায় গত ১৯ জুন সকাল ১০টার দিকে খালিদ নিজের ফেসবুক আইডি থেকে ওই নারীর গোপন ছবি ও ভিডিও প্রকাশ করেন। এ ঘটনায় ভুক্তভোগী নারী ঠাকুরগাঁও সদর থানায় পর্নোগ্রাফি আইনে একটি মামলা করেন।
মামলার পর থেকেই অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি এসআরবি আসামিকে গ্রেফতারে গোয়েন্দা নজরদারি শুরু করে। এরই ধারাবাহিকতায় সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে এসআরবি-১৩, রংপুরের সিপিএসসি এবং এসআরবি-৩, মগবাজারের সিপিসি-২-এর যৌথ দল বৃহস্পতিবার বিকেল ৩টা ৪০ মিনিটে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
গ্রেফতারের পর খালিদ পারভেজকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে এসআরবি।
এসএইচ/এআরএম




