মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬, ঢাকা

ভর্তি পরীক্ষায় আবেদনের যোগ্যতা শিথিল করল রাজশাহী বিশ্ববিদ্যালয়

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক, রাবি
প্রকাশিত: ০৩ নভেম্বর ২০২৬, ১০:০১ এএম

শেয়ার করুন:

ভর্তি পরীক্ষায় আবেদনের যোগ্যতা শিথিল করল রাজশাহী বিশ্ববিদ্যালয়

চলতি বছরের এইচএসসি পরীক্ষার ফল তুলনামূলক খারাপ হওয়ায় ২০২৬-২৭ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় আবেদনের যোগ্যতা কমানোর প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি)। মানবিক ও বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য আবেদনের ন্যূনতম জিপিএ কমানো হয়েছে। তবে বাণিজ্য বিভাগের শিক্ষার্থীদের বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি।

রোববার (১ নভেম্বর) বেলা ১১টায় অনুষ্ঠিত ভর্তি পরীক্ষা কমিটির প্রথম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সোমবার রাতে বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. বেলাল হোসেন।

ভর্তি কমিটির প্রাথমিক সিদ্ধান্ত অনুযায়ী, মানবিক শাখা থেকে উত্তীর্ণ আবেদনকারীদের এসএসসি ও এইচএসসি বা সমমানের উভয় পরীক্ষায় চতুর্থ বিষয়সহ ন্যূনতম জিপিএ ৩ থাকতে হবে। দুই পরীক্ষায় মোট জিপিএ থাকতে হবে অন্তত ৬ দশমিক ৫০। গত শিক্ষাবর্ষে এ দুই পরীক্ষায় মোট জিপিএর শর্ত ছিল ৭।

অন্যদিকে বিজ্ঞান শাখার আবেদনকারীদের এসএসসি ও এইচএসসি বা সমমানের উভয় পরীক্ষায় চতুর্থ বিষয়সহ ন্যূনতম জিপিএ ৩ দশমিক ৫০ থাকতে হবে। দুই পরীক্ষায় মোট জিপিএ থাকতে হবে অন্তত ৭। গত শিক্ষাবর্ষে এ শাখায় মোট জিপিএর শর্ত ছিল ৭ দশমিক ৫০।

1793633866_68c3833e55bb42984519

তবে ‘বি’ ইউনিটের (বাণিজ্য) আবেদনের যোগ্যতার বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। এ ক্ষেত্রেও যোগ্যতার শর্ত শিথিল করা হতে পারে বলে জানিয়েছেন অধ্যাপক বেলাল হোসেন।

ভর্তি পরীক্ষা উপকমিটির সুপারিশ অনুযায়ী, এবার ‘বি’ ইউনিটের (বাণিজ্য) ভর্তি পরীক্ষার মধ্য দিয়ে শুরু হবে ভর্তি পরীক্ষা। ৮ জানুয়ারি ‘বি’ ইউনিট, ৯ জানুয়ারি ‘সি’ ইউনিট (বিজ্ঞান) এবং ১৬ জানুয়ারি ‘এ’ ইউনিটের (মানবিক) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। আবেদন গ্রহণ করা হবে ১২ থেকে ২৭ নভেম্বর।

আরও পড়ুন

ইবিতে ভর্তি পরীক্ষা ১৯ মার্চ থেকে, ডি ইউনিটের সম্ভাব্য তারিখ ২৯ মার্চ

আবেদনের যোগ্যতা শিথিলের বিষয়ে অধ্যাপক বেলাল হোসেন বলেন, ‘ভর্তিচ্ছু শিক্ষার্থীদের কোনো ক্ষতি হোক, তা আমরা চাই না। এ বছর এইচএসসি পরীক্ষার ফল তুলনামূলক খারাপ হয়েছে। তাই ভর্তি কমিটি মানবিক ও বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের আবেদনের যোগ্যতা শিথিল করার প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে।’

ভর্তি পরীক্ষার তারিখ সম্পর্কে তিনি বলেন, ভর্তি পরীক্ষা উপকমিটির সুপারিশ বহাল রাখা হয়েছে। এ বিষয়ে ভর্তি কমিটির আরও সভা হবে। সেখানে বিস্তারিত আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর