বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬, ঢাকা

শিক্ষকদের জন্য মন্ত্রীর জরুরি বার্তা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২২ অক্টোবর ২০২৬, ০৭:২২ এএম

শেয়ার করুন:

শিক্ষকদের জন্য মন্ত্রীর জরুরি বার্তা
শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন / ফাইল ছবি

শিক্ষকদের জন্য জরুরি বার্তা দিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। নিজেদের কাজ নিয়ে প্রশ্ন তুলতে এবং শিক্ষার্থীদের শেখার অগ্রগতি মূল্যায়ন করে টিচিং পদ্ধতিতে প্রয়োজনীয় পরিবর্তন আনতে আহ্বান জানিয়েছেন তিনি।

বুধবার (২১ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে দেওয়া পোস্টে শিক্ষামন্ত্রী এ আহ্বান জানান।

পোস্টে তিনি লিখেছেন, শিক্ষকতার শুরুতেই নিজের কাজ নিয়ে প্রশ্ন করার অভ্যাস গড়ে তুলুন। একটি অধ্যায় পড়ানোর পর নিজেকে জিজ্ঞাসা করুন- কতজন বুঝল? যারা বুঝল না, তাদের জন্য আমি কী বদলাব?

মন্ত্রী আরও লেখেন, একই পদ্ধতিতে বারবার পড়িয়ে ভিন্ন ফল আশা করলে চলবে না। শিক্ষার্থীর কাজ, প্রশ্ন ও ভুল থেকে তথ্য নিয়ে নিজের পাঠদান উন্নত করা শিক্ষকতার গুরুত্বপূর্ণ চর্চা।

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর