মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬, ঢাকা

জানা গেল এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২০ অক্টোবর ২০২৬, ০৭:৫২ পিএম

শেয়ার করুন:

জানা গেল এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ
চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের জন্য সম্ভাব্য তারিখ প্রস্তাব করেছে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।

সমন্বয় কমিটির সূত্র বলছে, শিক্ষা মন্ত্রণালয়ের কাছে আগামী ২৫ থেকে ২৯ নভেম্বরের মধ্যে ফল প্রকাশের প্রস্তাব করেছে তারা।

সংশ্লিষ্ট কর্মকর্তাদের ভাষ্য, সমন্বয় কমিটির প্রস্তাবিত সময়ের মধ্যেই এইচএসসিসি ফল প্রকাশ করা হবে। এক্ষেত্রে আগামী ২৯ অক্টোবর তথা বৃহস্পতিবারই ফল প্রকাশের সম্ভাবনা বেশি।

বর্তমানে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন চীনে অবস্থান করছেন। তিনি দেশে ফেরার পরই এইচএসসির ফলাফল প্রকাশের তারিখ চূড়ান্ত করার বিষয়ে বৈঠক হবে।

সংশ্লিষ্ট এক কর্মকর্তা বলেন, ‘মন্ত্রী দেশে আসলে তার সঙ্গে ২৩ অথবা ২৪ তারিখ তারিখ চূড়ান্ত করা নিয়ে আলাপ-আলোচনা করা হবে। তবে ২৯ তারিখটা সম্ভাব্য হিসেবে নির্ধারণ করা হয়েছে। আশা করছি, এই তারিখে ফল প্রকাশ হতে পারে।’

গত ২ জুলাই সারাদেশে একযোগে ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড এবং বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়।

পরীক্ষা ৮ আগস্ট শেষ হওয়ার কথা থাকলেও বন্যার কারণে চট্টগ্রামসহ কয়েকটি বোর্ডের পরীক্ষা শেষ করতে আরও সময় লাগে।

পরে স্থগিত পরীক্ষাগুলো অনুষ্ঠিত হওয়ায় ওই বোর্ডের লিখিত পরীক্ষা শেষ হয় ৯ সেপ্টেম্বর।

এইচএসসি, আলিম, এইচএসসি (বিএম/বিএমটি), এইচএসসি (ভোকেশনাল) ও ডিপ্লোমা-ইন-কমার্স পরীক্ষায় ১১টি বোর্ডে মোট পরীক্ষার্থীর সংখ্যা ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন।

পরীক্ষার জন্য মোট কেন্দ্রের সংখ্যা দুই হাজার ৬৯৭টি এবং অংশগ্রহণকারী শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা ৯ হাজার ৪৩৯টি।

এএম

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর