সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬, ঢাকা

এসএসসিতে ঢাকা বোর্ডের বৃত্তিপ্রাপ্তদের তালিকা প্রকাশ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯ অক্টোবর ২০২৬, ০৪:২৮ পিএম

শেয়ার করুন:

এসএসসিতে ঢাকা বোর্ডের বৃত্তিপ্রাপ্তদের তালিকা প্রকাশ

২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের তালিকা প্রকাশ করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। 

সোমবার (১৯ অক্টোবর) বোর্ডের পক্ষ থেকে এ তালিকা প্রকাশ করা হয়। বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের জন্য কয়েকটি শর্ত ও নির্দেশনা নির্ধারণ করেছে শিক্ষা বোর্ড। 

নির্দেশনা অনুযায়ী, বৃত্তির গেজেটে শিক্ষার্থীরা যে প্রতিষ্ঠান থেকে পরীক্ষায় অংশ নিয়ে উত্তীর্ণ হয়েছেন, সেই প্রতিষ্ঠানের নাম উল্লেখ থাকবে। তবে অধ্যক্ষ বা প্রধান শিক্ষকের প্রত্যয়নপত্রের ভিত্তিতে বর্তমানে যে প্রতিষ্ঠানে ভর্তি হয়েছে, সেখান থেকে বিধি অনুযায়ী বৃত্তির অর্থ উত্তোলন করতে হবে।

বৃত্তি চালু রাখতে শিক্ষার্থীদের সদাচরণ, নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি ও সন্তোষজনক শিক্ষাগত অগ্রগতি বজায় রাখতে হবে। উচ্চ শ্রেণিতে পড়াশোনার জন্য অনুমোদিত কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি না হলে সংশ্লিষ্ট শিক্ষার্থী বৃত্তির জন্য যোগ্য বলে বিবেচিত হবে না।

বৃত্তিপ্রাপ্তদের তালিকা দেখতে এখানে ক্লিক করুন

নির্দেশনায় আরও বলা হয়েছে, বৃত্তির সংখ্যা, হার ও মেয়াদ আপাতত নির্ধারিত। প্রয়োজনে সরকার কোনো কারণ উল্লেখ না করেই এসব পরিবর্তন বা বাতিল করতে পারবে। বৃত্তি কার্যকর হবে শুধু বাংলাদেশের অভ্যন্তরে সরকারি অনুমোদনপ্রাপ্ত শিক্ষাপ্রতিষ্ঠানে।

অননুমোদিত প্রতিষ্ঠানে অধ্যয়নরত শিক্ষার্থীরা এ বৃত্তির সুবিধা পাবে না। এ ধরনের প্রতিষ্ঠানে অধ্যয়নের সময়কে পাঠ বিরতি বা ‘ব্রেক অব স্টাডি’ হিসেবে গণ্য করা হবে।

বৃত্তিপ্রাপ্ত সব শিক্ষার্থী বিনা বেতনে পড়াশোনার সুযোগ পাবে। সরকারি অনুমোদনপ্রাপ্ত কোনো শিক্ষাপ্রতিষ্ঠান তাদের কাছ থেকে মাসিক বেতন নিতে পারবে না। এ নিয়ম লঙ্ঘন করে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের কাছে বেতন দাবি করা হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানপ্রধানের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

বৃত্তির অর্থের বিষয়ে নির্দেশনায় বলা হয়েছে, মেধাবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা মাসে ৬০০ টাকা এবং সাধারণ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা মাসে ৩৫০ টাকা পাবে। এছাড়া বইপত্র ও যন্ত্রপাতি কেনার জন্য মেধাবৃত্তিপ্রাপ্ত প্রত্যেক শিক্ষার্থী বছরে এককালীন ৯০০ টাকা এবং সাধারণ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ৪৫০ টাকা করে পাবে।

এম/এএইচ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর