বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬, ঢাকা

জাবিতে ৬ দফা দাবিতে ছাত্রশক্তির স্মারকলিপি, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক, জাবি
প্রকাশিত: ১৪ অক্টোবর ২০২৬, ০৯:১০ এএম

শেয়ার করুন:

জাবিতে ৬ দফা দাবিতে ছাত্রশক্তির স্মারকলিপি, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি

শিক্ষার্থীদের একাডেমিক অধিকার, ন্যায়বিচার ও স্বচ্ছতা নিশ্চিত করার লক্ষ্যে ৬ দফা দাবি জানিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) উপাচার্য বরাবর স্মারকলিপি দিয়েছে ‘জাতীয় ছাত্রশক্তি’ জাবি সংসদ।

মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেল ৩টায় সংগঠনটির পক্ষে জাবি শাখার সভাপতি জিয়া উদ্দিন আয়ানের স্বাক্ষরিত এই স্মারকলিপি জমা দেওয়া হয়।

স্মারকলিপিতে ভূ-তাত্ত্বিক বিজ্ঞান বিভাগের এক শিক্ষার্থীর ওপর একাডেমিক নিপীড়নের নিরপেক্ষ বিচার, নিপীড়নবিরোধী সেল গঠন, শিক্ষক মূল্যায়ন পদ্ধতি চালু, পরীক্ষার খাতা পুনর্মূল্যায়ন, মানোন্নয়ন পরীক্ষা চালু এবং শিক্ষক নিয়োগে ডেমো ক্লাসে শিক্ষার্থীদের ফিডব্যাক ব্যবস্থা চালুর দাবি জানানো হয়।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রশক্তির সভাপতি জিয়া উদ্দিন আয়ান বলেন, শিক্ষার্থীদের একাডেমিক অধিকার, ন্যায়বিচার ও জবাবদিহিতা নিশ্চিত করতে ছয় দফা দাবি দ্রুত বাস্তবায়ন করতে হবে। অন্যথায় দাবি আদায়ে আরও কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবে জাতীয় ছাত্রশক্তি।

প্রতিনিধি/টিবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর