সোমবার, ১২ অক্টোবর, ২০২৬, ঢাকা

ঢাবি শিক্ষক তাসনিম সিরাজকে ‘লাল কার্ড’ দেখালেন শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২ অক্টোবর ২০২৬, ০৪:৫৬ পিএম

শেয়ার করুন:

ঢাবি শিক্ষক তাসনিম সিরাজকে ‘লাল কার্ড’ দেখালেন শিক্ষার্থীরা
শিক্ষার্থীরা লাল কার্ড দেখান, ইনসেটে শিক্ষক। ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক তাসনিম সিরাজ মাহবুবের বিরুদ্ধে শ্রেণিকক্ষে নিকাব পরিহিত এক নারী শিক্ষার্থীকে ‘মৌলবাদী’ ও ‘সন্ত্রাসী’ আখ্যা দেওয়া এবং ছয় ছাত্রকে এক বেঞ্চে বসা নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগে লাল কার্ড প্রদর্শন করে প্রতিবাদ জানিয়েছেন শিক্ষার্থীরা।

সোমবার (১২ অক্টোবর) বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা এ প্রতীকী কর্মসূচি পালন করেন। একই সঙ্গে অভিযুক্ত শিক্ষকের প্রতি সমর্থন জানানো ব্যক্তিদের অবস্থানেরও প্রতিবাদ জানান তারা।

শিক্ষার্থীদের অভিযোগ, গত ৭ অক্টোবর শ্রেণিকক্ষে নিকাব পরিহিত এক শিক্ষার্থীকে উদ্দেশ করে ‘ফান্ডামেন্টালিস্ট’ ও ‘সন্ত্রাসী’ শব্দ ব্যবহার করেন শিক্ষক তাসনিম সিরাজ মাহবুব। এ ছাড়া ছয় ছাত্রকে একই বেঞ্চে বসতে দেখে তাদের ‘গে’ ও ‘গরিব’ বলে মন্তব্য করেন তিনি। এসব আচরণকে বৈষম্যমূলক, অপমানজনক ও দ্বিচারিতাপূর্ণ আখ্যা দিয়ে প্রতিবাদ জানান শিক্ষার্থীরা।

ইংরেজি বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ নায়েম বলেন, ঘটনার পর শিক্ষক ফেসবুক লাইভে এলেও অভিযোগগুলোর যথাযথ ব্যাখ্যা দেননি। বরং একপাক্ষিক বক্তব্যের মাধ্যমে বিষয়টি উপস্থাপন করা হয়েছে। তিনি আরও অভিযোগ করেন, শিক্ষক নেটওয়ার্কের সামিনা লুৎফাসহ কয়েকজন শিক্ষক ও সংশ্লিষ্ট ব্যক্তি অভিযুক্ত শিক্ষকের পক্ষে অবস্থান নিয়ে শিক্ষার্থীদেরই দোষারোপ করার চেষ্টা করছেন।

আরও পড়ুন

ঢাবি শিক্ষক জিনাত হুদা সাময়িক বরখাস্ত

ঢাবি ক্যাম্পাসে হিজাব-নেকাবের নীতিমালা চায় ইসলামী ছাত্রী সংস্থা

শিক্ষার্থীদের ভাষ্য, শ্রেণিকক্ষে বৈষম্য, অপমান ও হয়রানির বিরুদ্ধে অবস্থান জানাতেই লাল কার্ড প্রদর্শন করা হয়েছে। তাদের দাবি, ঘটনার সুষ্ঠু তদন্ত করে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে যথাযথ ব্যবস্থা নিতে হবে।

ইংরেজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. তাজিন আজিজ চৌধুরী জানান, শিক্ষার্থীরা এ বিষয়ে একটি লিখিত অভিযোগ জমা দিয়েছেন। বিভাগীয় নিয়ম অনুযায়ী, অভিযোগটি অ্যাকাডেমিক কমিটিতে উত্থাপন করে সিদ্ধান্তের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য ডিনের মাধ্যমে উপাচার্যের কাছে পাঠানো হয়। এ ক্ষেত্রেও নিয়ম অনুসারে উপাচার্য বরাবর চিঠি পাঠানো হয়েছে বলে জানান তিনি।

এর আগে, অভিযোগের পরিপ্রেক্ষিতে ৮ অক্টোবর বিশ্ববিদ্যালয় প্রশাসন তাসনিম সিরাজ মাহবুবকে সাময়িকভাবে সব ধরনের ক্লাস কার্যক্রম থেকে অব্যাহতি দেয়।

এ সিদ্ধান্তের প্রতিবাদে গত রোববার (১১ অক্টোবর) সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষক ও শিক্ষক নেটওয়ার্কের নেত্রী সামিনা লুৎফা শ্রেণিকক্ষে মুখে কালো কাপড় বেঁধে প্রতিবাদ জানান। অন্য শিক্ষকদেরও এ ধরনের কর্মসূচিতে অংশ নেওয়ার আহ্বান জানান তিনি।

জেবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর